ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

জৈন্তাপুরে সেনাবাহিনী বিজিবির যৌথ অভিযানে ভারতীয় কফি আটক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৫৬:২৬ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
  • / 804

ছবি সংগৃহীত

বর্ডার গার্ড বাংলাদেশ, জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে প্রায় ৬৮ লক্ষ টাকার ভারতীয় কফি জব্দ করা হয়েছে।

শনিবার ১৯ বিজিবি’র এক প্রেস রিলিজে বলা হয়, শুক্রবার (১১ই জুন) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার জৈন্তাপুর বিওপি এবং বাংলাদেশ সেনাবাহিনীর একটি আভিযানিক টহল দল সীমান্তের শূন্য লাইন হতে ৭ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে সারিঘাট নামক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

আরও পড়ুন  ওয়াশিংটনে বিমান-হেলিকপ্টার সংঘর্ষ, উদ্ধার অভিযান চলছে

উক্ত অভিযানে মালিকবিহীন অবস্থায় ১৯২৮ কেজি ভারতীয় কফি আটক করে যৌথ বাহিনী । বিজিবি সূত্রে জানা যায় আটককৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৬৭,৪৮,০০০/-(সাতষট্টি লক্ষ আট চল্লিশ হাজার) টাকা সমপরিমাণ ।

এ বিষয়ে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)র অধিনায়ক বলেন, বিজিবি কর্তৃক সীমান্তের সুরক্ষা নিশ্চিতকল্পে গোয়েন্দা তৎপরতাসহ চোরাচালান বিরোধী অভিযান চলমান রয়েছে এবং এরই অংশ হিসেবে উপরোক্ত অভিযান পরিচালনা করা হয়েছে। সীমান্ত সুরক্ষায় বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

জৈন্তাপুরে সেনাবাহিনী বিজিবির যৌথ অভিযানে ভারতীয় কফি আটক

আপডেট সময় ০৪:৫৬:২৬ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫

বর্ডার গার্ড বাংলাদেশ, জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে প্রায় ৬৮ লক্ষ টাকার ভারতীয় কফি জব্দ করা হয়েছে।

শনিবার ১৯ বিজিবি’র এক প্রেস রিলিজে বলা হয়, শুক্রবার (১১ই জুন) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার জৈন্তাপুর বিওপি এবং বাংলাদেশ সেনাবাহিনীর একটি আভিযানিক টহল দল সীমান্তের শূন্য লাইন হতে ৭ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে সারিঘাট নামক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

আরও পড়ুন  আমিনবাজারে সেনাবাহিনীর অভিযানে ইয়াবা–গাঁজাসহ মাদক কারবারি আটক