ঢাকা ১১:২১ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশ দলে চমক দেশে এখনও অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল মাজারের দিঘির কুমিরকে সরিয়ে নেওয়া হলো খুলনায় নেত্রকোনায় পাওনা দুই হাজার টাকার দ্বন্দ্বে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা সান মারিনো—বিশ্বের প্রাচীনতম প্রজাতন্ত্রের এক অনন্য গল্প মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন বিদ্যুতের মূল্যবৃদ্ধি; কার্যকর জুন থেকেই বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন মার্কিন শুল্ক প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী শিশু রামিসা হত্যা মামলা: আদালতে অপরাধ স্বীকার সোহেল রানার, যুক্তিতর্ক বৃহস্পতিবার

দীর্ঘমেয়াদি নয় মৌলিক সংস্কার বাস্তবায়নেই বেশি জোর দিচ্ছে সরকার: অর্থ উপদেষ্টা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৪০:১৩ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
  • / 388

ছবি সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের মেয়াদে দীর্ঘমেয়াদি নয়, বরং কিছু মৌলিক সংস্কার বাস্তবায়নেই জোর দিচ্ছে সরকার এ কথা জানিয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, প্রধান উপদেষ্টা নিজেও এই সংস্কারগুলোকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছেন।

বুধবার (৯ জুলাই) রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘অ্যাকাউন্টিং অ্যান্ড অডিটিং সামিট’-এর এক অধিবেশনে ‘বাংলাদেশের অর্থনৈতিক শাসনে এফআরসির ভূমিকা ও প্রভাব’ শীর্ষক আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন  শ্রম আদালতে ঝুলছে ২২ হাজার মামলা

অর্থ উপদেষ্টা বলেন, “আমরা খুব বেশি দিন থাকছি না, হয়তো সাত-আট মাস। তবে এই সময়ের মধ্যেই আমরা কিছু মৌলিক সংস্কার বাস্তবায়নে খুবই সিরিয়াস। দীর্ঘমেয়াদি বা মধ্যমেয়াদি সংস্কারে আমরা যাব না।”

তিনি বলেন, “যতটুকু সংস্কার ইতোমধ্যে শুরু হয়েছে, আমরা সেগুলো বাস্তবায়নের চেষ্টা করব। অনেক জটিলতা রয়েছে যেগুলো বাইরে থেকে বোঝা যায় না। তবে আমরা বাধা-বিপত্তি সত্ত্বেও এগিয়ে যাওয়ার চেষ্টা করছি।” এ সময় সংস্কার প্রক্রিয়ায় ব্যবসায়িক মহল ও আন্তর্জাতিক ঋণদাতা সংস্থাগুলোর সহযোগিতার প্রশংসা করে তিনি বলেন, “তারা আমাদের ভালো সমর্থন দিচ্ছে।”

সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) চেয়ারম্যান ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মানসুর এবং ঢাকায় নিযুক্ত বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর সোলেয়মান কুলিবালি।

সামিটের উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন অর্থ বিভাগের সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদার। স্বাগত বক্তব্য দেন বিশ্বব্যাংকের লিড গভর্ন্যান্স স্পেশালিস্ট সুরাইয়া জান্নাত।

এছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস ইনস্টিটিউটের (আইসিএবি) সভাপতি এন কে এ মবিন এবং কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস ইনস্টিটিউটের (আইসিএমএবি) সভাপতি মাহতাব উদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে অর্থনীতি, হিসাব ও নিরীক্ষা পেশাজীবীদের উপস্থিতিতে বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

নিউজটি শেয়ার করুন

দীর্ঘমেয়াদি নয় মৌলিক সংস্কার বাস্তবায়নেই বেশি জোর দিচ্ছে সরকার: অর্থ উপদেষ্টা

আপডেট সময় ০৪:৪০:১৩ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫

অন্তর্বর্তী সরকারের মেয়াদে দীর্ঘমেয়াদি নয়, বরং কিছু মৌলিক সংস্কার বাস্তবায়নেই জোর দিচ্ছে সরকার এ কথা জানিয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, প্রধান উপদেষ্টা নিজেও এই সংস্কারগুলোকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছেন।

বুধবার (৯ জুলাই) রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘অ্যাকাউন্টিং অ্যান্ড অডিটিং সামিট’-এর এক অধিবেশনে ‘বাংলাদেশের অর্থনৈতিক শাসনে এফআরসির ভূমিকা ও প্রভাব’ শীর্ষক আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন  সরকারি দামে অনীহা ট্যানারির, চামড়া নিয়ে বিপাকে ব্যবসায়ীরা