ঢাকা ১০:৪০ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন
পাকিস্তানে সোনার খনি

পাঞ্জাবে সোনার খনি আবিষ্কার, আশার আলো পাকিস্তানের অর্থনীতিতে

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:১০:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫
  • / 355

ছবি সংগৃহীত

বিদেশি মুদ্রার রিজার্ভে সংকট এবং আর্থিক দুর্দশার মাঝেও পাকিস্তানের জন্য এক সুখবর। পাঞ্জাব প্রদেশের অ্যাটক জেলায় পাওয়া গেছে ২৮ লাখ ভরি (প্রায় ৩৩ টন) স্বর্ণের খনি। বর্তমান বাজারমূল্যে এর আর্থিক মূল্য প্রায় ৮ হাজার কোটি পাকিস্তানি রুপি।

পাঞ্জাবের সাবেক খনিমন্ত্রী ইব্রাহিম হাসান মুরাদ এই খনি আবিষ্কারের ঘোষণা দেন। তিনি জানান, সিন্ধু নদের তীরবর্তী অঞ্চলে দীর্ঘদিনের গবেষণা ও নমুনা পরীক্ষার মাধ্যমে এই সোনার খনি চিহ্নিত হয়েছে। প্রাদেশিক খনি ও খনিজ মন্ত্রী সরদার শের আলী গোরচানি এই তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন  যুক্তরাষ্ট্রের ওপর ক্ষুব্ধ উপসাগরীয় মিত্ররা!

বিশেষজ্ঞদের মতে, হিমালয় থেকে সিন্ধু নদে ভেসে আসা সোনার কণাগুলো হাজার বছরের বেশি সময় ধরে নদীর তলদেশে জমা হয়ে তৈরি হয়েছে এই খনি, যা ভূতাত্ত্বিক ভাষায় ‘প্লেসার ডিপোজিশন’ নামে পরিচিত।

সরকারি প্রতিবেদনে বলা হয়েছে, সিন্ধু নদের তলদেশ থেকে প্রায় ৬০০ বিলিয়ন রুপি মূল্যের সোনা উত্তোলন সম্ভব। ইতোমধ্যে খনির সুরক্ষায় ১৪৪ ধারা জারি করা হয়েছে এবং একটি নিলাম কমিটি গঠন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

পাকিস্তানে সোনার খনি

পাঞ্জাবে সোনার খনি আবিষ্কার, আশার আলো পাকিস্তানের অর্থনীতিতে

আপডেট সময় ০৩:১০:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

বিদেশি মুদ্রার রিজার্ভে সংকট এবং আর্থিক দুর্দশার মাঝেও পাকিস্তানের জন্য এক সুখবর। পাঞ্জাব প্রদেশের অ্যাটক জেলায় পাওয়া গেছে ২৮ লাখ ভরি (প্রায় ৩৩ টন) স্বর্ণের খনি। বর্তমান বাজারমূল্যে এর আর্থিক মূল্য প্রায় ৮ হাজার কোটি পাকিস্তানি রুপি।

পাঞ্জাবের সাবেক খনিমন্ত্রী ইব্রাহিম হাসান মুরাদ এই খনি আবিষ্কারের ঘোষণা দেন। তিনি জানান, সিন্ধু নদের তীরবর্তী অঞ্চলে দীর্ঘদিনের গবেষণা ও নমুনা পরীক্ষার মাধ্যমে এই সোনার খনি চিহ্নিত হয়েছে। প্রাদেশিক খনি ও খনিজ মন্ত্রী সরদার শের আলী গোরচানি এই তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন  ভারতকে এফ-৩৫ যুদ্ধবিমান দিতে চায় যুক্তরাষ্ট্র, ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় পাকিস্তান