ঢাকা ১০:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ

শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিং ব্যর্থতা, ২৪৯ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:২২:১৮ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫
  • / 496

ছবি সংগৃহীত

কলম্বোর দ্বিতীয় ওয়ানডেতে ভালো শুরুর পর মাঝপথে ছন্দ হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। পারভেজ হোসেনের দারুণ হাফসেঞ্চুরি আর তাওহীদ হৃদয়ের দায়িত্বশীল ইনিংসের পরও এক রানআউটের ভুলে ভেঙে যায় দলের পরিকল্পনা। শেষ দিকে তানজিম সাকিবের ঝড়ো ব্যাটিংয়ে কোনো রকমে ২৪৮ রানে পৌঁছায় বাংলাদেশ, অলআউট হয়ে যায় ৪৫.৫ ওভারে।

আরও পড়ুন  পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়

টসে জিতে আগে ব্যাট করতে নেমে সতর্ক শুরু করে দুই ওপেনার তানজিদ হাসান ও পারভেজ হোসেন। প্রথম দুই ওভারে আসে ১০ রান। কিন্তু তৃতীয় ওভারে ফার্নান্দোর নাকল ডেলিভারিতে মাত্র ৭ রানে ফিরতে হয় তানজিদকে।

এরপর পারভেজ ও নাজমুল হোসেন শান্ত মিলে ৫৪ বলে ৬৩ রানের কার্যকর জুটি গড়েন। শান্ত ১৯ বলে ১৪ রান করে ফিরলেও পারভেজ আক্রমণাত্মক মেজাজে খেলতে থাকেন। ওডিআই ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচেই ৬৯ বলে ৬৭ রানের ঝলমলে ইনিংস খেলেন তিনি, যেখানে ছিল ৬টি চারের সঙ্গে একটি ছক্কা। তবে তার বিদায়ের পর চাপ বাড়তে থাকে দলের ওপর।

মিরাজ কিছুটা লড়াই করার চেষ্টা করেন, ৭ ওভার পর একটি বাউন্ডারি মারলেও চামিরার বলে পুল করতে গিয়ে আউট হন মাত্র ৯ রানে। শামীম হোসেনও বেশিক্ষণ টিকতে পারেননি, ২৩ বলে ২২ রান করে সাজঘরে ফেরেন।

এরপর তাওহীদ হৃদয় দলের হাল ধরার চেষ্টা করেন। তার সঙ্গে জাকের আলীর ৬১ বলে ৪৫ রানের জুটিতে কিছুটা স্থিতি ফেরে ইনিংসে। এই সময় হৃদয় ওয়ানডে ক্যারিয়ারের ৩৩তম ইনিংসে ১ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন, যা বাংলাদেশের হয়ে তৃতীয় দ্রুততম।

কিন্তু এরপরেই শুরু হয় বিপর্যয়। জাকের আলী (৪০ বলে ২৪) এলবিডব্লিউ হয়ে ফিরে গেলে বাংলাদেশের বড় সংগ্রহের আশা ফিকে হয়ে যায়। হৃদয়ও রানআউটের শিকার হন, দ্বিতীয় রান নিতে গিয়ে মাঝপথে থেমে যান স্ট্রাইক প্রান্তে থাকা তানজিমের ‘না’ শুনে। মাদুশকার থ্রোতে স্টাম্প ভেঙে দেন ফার্নান্দো। আউট হয়ে ক্ষোভে ব্যাট ছুড়ে ফেলেন হৃদয়, ৬৯ বলে তার লড়াকু ৫১ রানের ইনিংস থামে সেখানেই।

এরপর হাসান মাহমুদ শূন্য রানে এবং তানভির ইসলাম ৪ রান করে ফিরলে বাংলাদেশের সংগ্রহ একরকম থমকে যায়। তবে শেষ দিকে তানজিম সাকিবের ২১ বলে ৩৩ রানের অপরাজিত ঝড়ো ইনিংসে বাংলাদেশ কোনো রকমে ২৪৮ রানে পৌঁছায়, যা শ্রীলঙ্কার মাটিতে প্রতিদ্বন্দ্বিতামূলক হলেও যথেষ্ট কিনা তা নিয়েই রয়েছে শঙ্কা।

নিউজটি শেয়ার করুন

শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিং ব্যর্থতা, ২৪৯ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

আপডেট সময় ০৭:২২:১৮ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫

কলম্বোর দ্বিতীয় ওয়ানডেতে ভালো শুরুর পর মাঝপথে ছন্দ হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। পারভেজ হোসেনের দারুণ হাফসেঞ্চুরি আর তাওহীদ হৃদয়ের দায়িত্বশীল ইনিংসের পরও এক রানআউটের ভুলে ভেঙে যায় দলের পরিকল্পনা। শেষ দিকে তানজিম সাকিবের ঝড়ো ব্যাটিংয়ে কোনো রকমে ২৪৮ রানে পৌঁছায় বাংলাদেশ, অলআউট হয়ে যায় ৪৫.৫ ওভারে।

আরও পড়ুন  টেকনাফে অপহরণে ব্যর্থ হয়ে এক যুবককে গুলি