ঢাকা ১০:৪৬ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

সিরিজ বাঁচাতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের, দলে দুই পরিবর্তন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:২৮:৪২ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫
  • / 504

ছবি সংগৃহীত

বাংলাদেশ-শ্রীলঙ্কা তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে টস ভাগ্যে হাসি ফুটিয়েছে বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজের। পাল্লেকেলেতে অনুষ্ঠিত এই ম্যাচে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। প্রথম ম্যাচে ৭৭ রানের বড় ব্যবধানে পরাজয়ের পর দ্বিতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই মাঠে নেমেছে সফরকারীরা।

আরও পড়ুন  লর্ডসে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ভারতকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল ইংল্যান্ড

প্রথম ওয়ানডের একাদশ থেকে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ দল। ইনজুরিতে পড়া পেসার তাসকিন আহমেদের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন হাসান মাহমুদ। অন্যদিকে ব্যাটিং অর্ডারে এসেছে আরেকটি পরিবর্তন ফর্মহীন লিটন দাসের জায়গায় সুযোগ পেয়েছেন মিডল অর্ডারের ব্যাটার শামীম হোসেন।

প্রথম ম্যাচে ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই দুর্বল পারফরম্যান্সের কারণে সিরিজে পিছিয়ে পড়েছে মিরাজের দল। তাই আজকের ম্যাচে জয় ছাড়া কোনো উপায় নেই বাংলাদেশের সামনে। সিরিজে সমতা ফেরাতে হলে ব্যাটসম্যানদের দায়িত্বশীল ইনিংস খেলার পাশাপাশি বোলারদেরও সঠিক লাইন-লেংথে বোলিং করতে হবে।

আজকের ম্যাচে বাংলাদেশের একাদশে আছেন: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী (উইকেটকিপার), তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান, তানভীর ইসলাম এবং হাসান মাহমুদ।

সিরিজের প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতার কারণে দলকে চাপে পড়তে হয়েছিল। লঙ্কান স্পিন আক্রমণের বিপক্ষে টপ অর্ডার দ্রুত ভেঙে পড়ে, যা কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। তাই আজকের ম্যাচে ব্যাটিং অর্ডারে স্থিরতা আনার পাশাপাশি মিডল অর্ডারের দায়িত্বশীল ব্যাটিংয়ের ওপর জোর দিচ্ছেন টিম ম্যানেজমেন্ট।

পাল্লেকেলেতে শুরু হওয়া এই ম্যাচে পিচ কিছুটা ধীরগতির হলেও প্রথমে ব্যাটিং করলে সুবিধা পাওয়া যাবে বলে ধারণা করছেন মিরাজ। সেই কৌশল মাথায় রেখেই টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত।

বাংলাদেশ যদি আজ জিততে পারে, তাহলে শেষ ওয়ানডেকে পরিণত হবে সিরিজ নির্ধারণী ম্যাচে। ফলে দলের লক্ষ্য একটাই যে করেই হোক এই ম্যাচ নিজেদের করে সিরিজে টিকে থাকা।

নিউজটি শেয়ার করুন

সিরিজ বাঁচাতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের, দলে দুই পরিবর্তন

আপডেট সময় ০৪:২৮:৪২ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫

বাংলাদেশ-শ্রীলঙ্কা তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে টস ভাগ্যে হাসি ফুটিয়েছে বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজের। পাল্লেকেলেতে অনুষ্ঠিত এই ম্যাচে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। প্রথম ম্যাচে ৭৭ রানের বড় ব্যবধানে পরাজয়ের পর দ্বিতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই মাঠে নেমেছে সফরকারীরা।

আরও পড়ুন  সিরিজ নির্ধারণী ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ