ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

প্রেমাদাসায় তাসকিন–তানজিমের বোলিং তোপে ২৪৪ রানে থামল লঙ্কানরা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৫১:৩২ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
  • / 520

ছবি সংগৃহীত

ইনজুরি কাটিয়ে দলে ফিরেই আলো ছড়ালেন তাসকিন আহমেদ। তার সঙ্গে বল হাতে সমান তালে জ্বলে উঠলেন তানজিম হাসান সাকিবও। এই দুই পেসারের তোপের মুখে চারিথ আসালাঙ্কার সেঞ্চুরি সত্ত্বেও ২৪৪ রানের বেশি তুলতে পারেনি শ্রীলঙ্কা।

আরও পড়ুন  মিরপুর টেস্টের প্রথম সেশন বাংলাদেশের দখলে

বুধবার (২ জুলাই) প্রেমাদাসায় সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৪৯.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৪৪ রান করে স্বাগতিকরা। টাইগারদের হয়ে ৪৭ রান খরচায় সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন তাসকিন। তানজিম সাকিব নেন ৩ উইকেট, দেন ৪৬ রান। লঙ্কানদের পক্ষে একাই লড়াই চালিয়ে যান আসালাঙ্কা, ১২৩ বল মোকাবেলায় ৬ চার ও ৪ ছক্কায় ১০৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি।

এর আগে, ১-০ ব্যবধানে টেস্ট সিরিজ হারের পর ওয়ানডে দিয়ে জয়ের ধারায় ফিরতে মরিয়া বাংলাদেশ। সেই লক্ষ্যেই শুরু থেকে আক্রমণাত্মক ছিল টাইগাররা। শ্রীলঙ্কা মাত্র ২৯ রানে হারায় প্রথম ৩ উইকেট। তানজিমের গতিময় বাউন্সারে ৮ বলে ০ রানে ধরা পড়েন পাথুম নিশাঙ্কা। এরপর তাসকিনের জোড়া আঘাতে ফিরে যান নিশান মাদুশকা (৬) ও কামিন্দু মেন্ডিস (০)।

এরপর চতুর্থ উইকেটে কুশল মেন্ডিস ও আসালাঙ্কা কিছুটা প্রতিরোধ গড়েন। দুজন মিলে ৭০ রানের জুটি গড়েন। সেই জুটি ভাঙেন অভিষিক্ত স্পিনার তানভীর ইসলাম, ৪৫ রান করা কুশলকে এলবিডব্লিউতে ফেরান তিনি।

পরে আসালাঙ্কা ও লিয়ানাগে মিলে আরও ৬৪ রানের জুটি গড়লেও শান্তর আনা পার্টটাইম বোলিংয়ে লিয়ানাগে (২৯) ক্যাচ দিয়ে ফিরে যান।

আসালাঙ্কা একপ্রান্ত আগলে রেখে ষষ্ঠ উইকেটে ৩৯ রানের জুটি গড়েন মিলান রত্নানায়েকের সঙ্গে। মিলানকে ২২ রানে বোল্ড করেন তানজিম সাকিব। এরপর তাসকিন ফেরান হাসারাঙ্গা (২২) এবং থিকশানা (১)-কে।

শেষ পর্যন্ত আসালাঙ্কা তার ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি তুলে নিলেও, দলের স্কোর বড় করতে পারেননি। শেষ ওভারে তানজিমের বলে ধরা পড়েন তিনি, যার পরই ২৪৪ রানে থামে লঙ্কানদের ইনিংস।

প্রেমাদাসায় বাংলাদেশের বিপক্ষে আগে ১০টি ওয়ানডে খেলেও একটিতে জয় পায়নি শ্রীলঙ্কা। এবার সেই জুজু কাটানোর সুবর্ণ সুযোগ বাংলাদেশের সামনে।

নিউজটি শেয়ার করুন

প্রেমাদাসায় তাসকিন–তানজিমের বোলিং তোপে ২৪৪ রানে থামল লঙ্কানরা

আপডেট সময় ০৭:৫১:৩২ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫