ঢাকা ০৯:২৮ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হরমুজ প্রণালি থেকে দুটি জাহাজ জব্দ করল ইরান হাম ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু ক্রোয়েশিয়া সমুদ্র, ইতিহাস আর ইউরোপীয় সৌন্দর্যের দেশ আধুনিক কৃষি ও খাদ্য নিরাপত্তা: জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সরকারের বিশেষ রোডম্যাপ দায়বদ্ধতাহীন ভালোবাসার নতুন নাম ‘ন্যানোশিপ’, বিশেষজ্ঞরা দিচ্ছেন সতর্কবার্তা ঢাকার ইতিহাসে প্রথম নারী ডিসি ফরিদা খানম নেত্রকোনায় জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে নারী নিহত, আহত অন্তত ৩০ ইন্টারনেট প্যাকেজের মেয়াদ নিয়ে গ্রাহক স্বার্থ রক্ষায় সক্রিয় সরকার; সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই থেকে শিক্ষার্থীদের মিলবে পাটের তৈরি স্কুলব্যাগ ও পোশাক যে ৭ পাম্পে ২৫% অতিরিক্ত অকটেন দিচ্ছে বিপিসি

বৈদ্যুতিক খুঁটিতে ট্রাকের ধাক্কা, গাড়ি কেটে হেলপারকে উদ্ধার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৪২:৩৬ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
  • / 616

ছবি সংগৃহীত

রাজশাহী-নওগাঁ মহাসড়কে এক দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে গেছে আম বোঝাই একটি মিনি ট্রাক। ঢাকা মেট্রো-ড ১১-৬৬০৫ নম্বরের ট্রাকটি আম নিয়ে রাজশাহী থেকে নওগাঁর দিকে যাচ্ছিল। রাজশাহী নগরীর উপকন্ঠ বায়ার মোড় অতিক্রম করার পর ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটিতে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার লাগার সাথে ট্রাকটি উল্টে গিয়ে সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। দূর্ঘটনায় ট্রাকের ড্রাইভার ও হেল্পার আহত হন বলৈ জানান প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা। দূর্ঘটনাটি ঘটে বুধবার (২ জুলাই) সকালে।

আরও পড়ুন  ময়মনসিংহের চায়না মোড়ে বাস উল্টে হেলপার নিহত, আহত ৯

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুর্ঘটনার সময় ট্রাকচালক হালকা আঘাতপ্রাপ্ত হয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল ত্যাগ করলেও চরম বেকায়দায় পরেন ট্রাকের হেলপার। দূর্ঘটনায় কবলিত ট্রাকটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যাওয়ায় গাড়ির ভেতর আটকে পড়েন হেলপার।

স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে ট্রাকের একাংশ কেটেগুরুতর আহত অবস্থায় হেলপারকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

এ বিষয়ে পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, “দুর্ঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ব্রেক ফেল করায় এ দুর্ঘটনা ঘটেছে। ট্রাকটি থানায় আনা হয়েছে। দূর্ঘটনা সংক্রান্ত আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটলেও পুলিশ ও স্থানীয়দের সহায়তায় স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনা হয়।

নিউজটি শেয়ার করুন

বৈদ্যুতিক খুঁটিতে ট্রাকের ধাক্কা, গাড়ি কেটে হেলপারকে উদ্ধার

আপডেট সময় ০৬:৪২:৩৬ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫