ঢাকা ০৬:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হরমুজ প্রণালি থেকে দুটি জাহাজ জব্দ করল ইরান হাম ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু ক্রোয়েশিয়া সমুদ্র, ইতিহাস আর ইউরোপীয় সৌন্দর্যের দেশ আধুনিক কৃষি ও খাদ্য নিরাপত্তা: জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সরকারের বিশেষ রোডম্যাপ দায়বদ্ধতাহীন ভালোবাসার নতুন নাম ‘ন্যানোশিপ’, বিশেষজ্ঞরা দিচ্ছেন সতর্কবার্তা ঢাকার ইতিহাসে প্রথম নারী ডিসি ফরিদা খানম নেত্রকোনায় জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে নারী নিহত, আহত অন্তত ৩০ ইন্টারনেট প্যাকেজের মেয়াদ নিয়ে গ্রাহক স্বার্থ রক্ষায় সক্রিয় সরকার; সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই থেকে শিক্ষার্থীদের মিলবে পাটের তৈরি স্কুলব্যাগ ও পোশাক যে ৭ পাম্পে ২৫% অতিরিক্ত অকটেন দিচ্ছে বিপিসি

আশুলিয়ায় ৬ লাশ কাণ্ডে সাবেক এমপি সাইফুলসহ ১৬ জনকে আসামি করে তদন্ত প্রতিবেদন দাখিল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:২৬:৫৩ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
  • / 264

ছবি সংগৃহীত

ছাত্র-জনতার চলমান আন্দোলনের প্রেক্ষাপটে গত বছরের ৫ আগস্ট আশুলিয়ায় পুলিশের গুলিতে পাঁচজন নিহত এবং একজন আহত হওয়ার পর, তাদের লাশ ও আহত ব্যক্তিকে গাড়িতে তুলে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। বুধবার (২ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ এ অভিযোগ গ্রহণের শুনানি অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন  গোপালগঞ্জে মানবাধিকার লঙ্ঘনের প্রতিবেদন আইন ও সালিশ কেন্দ্রের

এর আগে সকালে গ্রেপ্তারকৃত আসামিদের মধ্যে পুলিশ কর্মকর্তা আবদুল্লাহ হিল কাফি ও শহিদুল ইসলামসহ সাতজনকে প্রিজন ভ্যানে করে ট্রাইব্যুনালে হাজির করা হয়। প্রসিকিউশন জানায়, এ মামলার তদন্ত প্রতিবেদন ১৯ জুন হাতে পাওয়া যায় এবং তদন্ত শেষে সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামসহ ১৬ জনকে অভিযুক্ত করা হয়েছে।

মামলার তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের ৫ আগস্ট বিকেল ৩টার দিকে আশুলিয়া থানার সামনে পাঁচজনকে গুলি করে হত্যা এবং একজনকে গুরুতর আহত করা হয়। এরপর মৃত ও আহত ব্যক্তিকে পুলিশের একটি ভ্যানে তোলা হয়। সেখান থেকে আরেকটি পুলিশের গাড়িতে স্থানান্তর করে তাদের ওপর পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে পুড়িয়ে মারা হয়।

এ ঘটনায় ১১ সেপ্টেম্বর মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়। প্রসিকিউশন এ মামলায় ১১ জন আসামির নাম উল্লেখ করেছে। তারা হলেন— সাবেক সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম, সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম, ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ হিল কাফি, আশুলিয়া থানার সাবেক ওসি এ এফ এম সায়েদ (রনি), ডিবি উত্তরের সাবেক পরিদর্শক মো. আরাফাত হোসেন, আশুলিয়া থানার সাবেক উপপরিদর্শক আবদুল মালেক, উপপরিদর্শক আরাফাত উদ্দীন, উপপরিদর্শক শেখ আবজালুল হক, উপপরিদর্শক বিশ্বজিৎ সাহা, উপপরিদর্শক কামরুল হাসান ও সাবেক কনস্টেবল মুকুল চোকদার।

এদের মধ্যে আটজন বর্তমানে কারাগারে রয়েছেন। বুধবার তাদের মধ্যে সাতজনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

নিহতদের মধ্যে ছিলেন সাজ্জাদ হোসেন (সজল), আস সাবুর, তানজিল মাহমুদ সুজয়, বায়েজিদ বুসতামি ও আবুল হোসেন। একজন নিহতের পরিচয় এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি।

প্রসিকিউশন সূত্র বলছে, মানবতাবিরোধী অপরাধের ধারায় দায়ের করা এ মামলার অভিযোগ গঠন শুনানি শেষে আনুষ্ঠানিক বিচার শুরু হবে।

নিউজটি শেয়ার করুন

আশুলিয়ায় ৬ লাশ কাণ্ডে সাবেক এমপি সাইফুলসহ ১৬ জনকে আসামি করে তদন্ত প্রতিবেদন দাখিল

আপডেট সময় ১২:২৬:৫৩ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫

ছাত্র-জনতার চলমান আন্দোলনের প্রেক্ষাপটে গত বছরের ৫ আগস্ট আশুলিয়ায় পুলিশের গুলিতে পাঁচজন নিহত এবং একজন আহত হওয়ার পর, তাদের লাশ ও আহত ব্যক্তিকে গাড়িতে তুলে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। বুধবার (২ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ এ অভিযোগ গ্রহণের শুনানি অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন  আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী অপরাধে ৭ পুলিশ ট্রাইব্যুনালে