ঢাকা ০৮:০৬ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
সরকারি হাসপাতাল দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর নরসিংদীতে ছুরিকাঘাতে পিতাকে হত্যা, অভিযুক্ত ছেলে পলাতক নিখোঁজের চার দিন পর খালে বৃদ্ধার মরদেহ মাদক মামলার বিচার দ্রুত করতে ২২ ট্রাইব্যুনাল গঠন আমাদের বোমায় নারী-শিশু নিহত হচ্ছে, ট্রাম্পের সমালোচনায় মার্কিন কংগ্রেস সদস্য জনস্বার্থের প্রকল্পে নতুন অর্থের উৎস খুঁজছে সরকার: অর্থমন্ত্রী গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন, রাজপথে হুমকি নয়: রিজভী ‘যৌনাঙ্গ চুরি’র গুজবে আফ্রিকায় ৮০ জনের বেশি নিহত সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী ধর্মঘট প্রত্যাহার ভারতীয়দের, শনিবার থেকে হিলি বন্দরে বাণিজ্য শুরু

বাংলাদেশসহ বিশ্বের ৩৪টি দেশ থেকে ৫ লাখ শ্রমিক নেবে ইতালি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৫৮:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
  • / 627

ছবি সংগৃহীত

ইতালি আগামী তিন বছরে প্রায় পাঁচ লাখ বিদেশি শ্রমিক নেবে বলে ঘোষণা করেছে। ২০২৬ থেকে ২০২৮ সালের মধ্যে বাংলাদেশসহ বিশ্বের ৩৪টি দেশ থেকে স্থায়ী ও অস্থায়ী পদ্ধতিতে শ্রমিক নিয়োগের রোডম্যাপ ইতোমধ্যেই গেজেট আকারে প্রকাশ করেছে ইতালি সরকার। এতে স্বভাবতই খুশি প্রবাসী বাংলাদেশিরা।

আরও পড়ুন  বাংলাদেশ-রাশিয়া সামরিক সম্পর্ক জোরদারে উচ্চপর্যায়ের বৈঠক, প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর উদ্যোগ 

ইতালি কৃষি, শিল্প ও পর্যটনসহ বিভিন্ন খাতে প্রতিবছর বিপুল সংখ্যক শ্রমিকের প্রয়োজন হয়। এই চাহিদা পূরণের জন্য দেশটি বিদেশি শ্রমিকদের উপর অনেকাংশেই নির্ভরশীল। ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, ২০২৬ থেকে ২০২৮ সাল পর্যন্ত ৪ লাখ ৯৭ হাজার ৫৫০ জন শ্রমিক নেয়া হবে। এর মধ্যে ২০২৬ সালেই ১ লাখ ৬৪ হাজার ৮৫০ জন শ্রমিকের কোটা নির্ধারণ করা হয়েছে।

জানা গেছে, ২০২৬ সালের ১২ জানুয়ারি থেকে কৃষি খাতে, ৯ ফেব্রুয়ারি পর্যটন খাতে, ১৬ ফেব্রুয়ারি স্থায়ী ও স্ব-কর্মসংস্থান এবং ১৮ ফেব্রুয়ারি দক্ষ ও অভিজ্ঞ শ্রমিকদের আবেদন গ্রহণ শুরু হবে। বাংলাদেশের অনেক প্রবাসী এই চারটি ক্যাটাগরিতেই আবেদন করার সুযোগ পাবেন এবং অনেকে নির্বাচিত হবেন বলেই আশা করা হচ্ছে।

ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা এই ঘোষণায় সন্তোষ প্রকাশ করেছেন। তাদের মতে, নতুন যারা আসবেন, তাদের স্বাগত জানানো হবে। তবে একসাথে সতর্ক থাকারও পরামর্শ দিয়েছেন তারা, বিশেষ করে লেনদেনের ক্ষেত্রে যেন কেউ প্রতারণার শিকার না হন।

উল্লেখ্য, উন্নত জীবনের আশায় গত কয়েক বছরে স্পন্সর ভিসার মাধ্যমে বহু বাংলাদেশি ইতালিতে আবেদন করেছেন। তবে অল্প কিছু সংখ্যকই সাফল্য পেয়েছেন, বাকিরা নানা ভোগান্তির মধ্য দিয়ে গেছেন। তাই নতুন প্রার্থীদের সাবধান হয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ইতালির মতো শিল্প সমৃদ্ধ ও পর্যটননির্ভর অর্থনীতির দেশে বিদেশি শ্রমিকের চাহিদা দিন দিন বাড়ছে। এর ফলে বাংলাদেশের দক্ষ ও পরিশ্রমী মানুষের জন্য এটি হতে পারে এক বিরাট সুযোগ। যথাযথ নিয়ম মেনে আবেদন করলে ভবিষ্যতে উন্নত জীবনের স্বপ্ন পূরণ করার পথ সুগম হবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশসহ বিশ্বের ৩৪টি দেশ থেকে ৫ লাখ শ্রমিক নেবে ইতালি

আপডেট সময় ১০:৫৮:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫

ইতালি আগামী তিন বছরে প্রায় পাঁচ লাখ বিদেশি শ্রমিক নেবে বলে ঘোষণা করেছে। ২০২৬ থেকে ২০২৮ সালের মধ্যে বাংলাদেশসহ বিশ্বের ৩৪টি দেশ থেকে স্থায়ী ও অস্থায়ী পদ্ধতিতে শ্রমিক নিয়োগের রোডম্যাপ ইতোমধ্যেই গেজেট আকারে প্রকাশ করেছে ইতালি সরকার। এতে স্বভাবতই খুশি প্রবাসী বাংলাদেশিরা।

আরও পড়ুন  শ্রমিকদের পাওনা পরিশোধ না হলে মালিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: উপদেষ্টা