ঢাকা ০২:৫০ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
‘আপনি দয়া করে সাবধান থাকবেন’, তারেক রহমানকে মির্জা আব্বাস স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেপ্তার ৬ ইরান যুদ্ধের তথ্য ফাঁস, পেন্টাগনে ৫০ জনের পলিগ্রাফ পরীক্ষা ‘মায়ের মূর্ত প্রতীক’ খালেদা জিয়া: ভূমিমন্ত্রী কবর থেকে মরদেহ তুলে অন্যত্র দাফন, শামীমের মরদেহ দাফন হলো তিনবার কিছু রাজনৈতিক দল অরাজকতা পাঁয়তারা চেষ্টা করছে: প্রধানমন্ত্রী সিডনিতে শাবনূর-তাসকিনের জমজমাট বারবিকিউ আড্ডা এক্সপ্রেসওয়েতে মরদেহ; মেয়ের বিয়ের টাকা নিয়ে ঢাকায় ফিরছিলেন ইসমাইল রংপুর মেডিকেলে এক মাসে কাটবে আইসিইউ সংকট: ত্রাণমন্ত্রী নৌকা থেকে পড়া ছেলেকে উদ্ধার করতে গিয়ে বাবার মৃত্যু

সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষায় পাকিস্তান কোনো আপস করবে না: সেনাপ্রধান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:১৪:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫
  • / 611

ছবি সংগৃহীত

পাকিস্তানের সার্বভৌমত্বে আঘাত হানার চেষ্টা করা হলে তা মারাত্মক ভুল হবে বলে সতর্ক করেছেন দেশটির সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, পাকিস্তানের সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষায় তারা কোনো ধরনের আপস করবে না। শত্রু পক্ষ যদি ভাবে, পাকিস্তান নীরবে তা মেনে নেবে, তবে সেটি একটি বিপজ্জনক বিভ্রান্তি হবে।

শনিবার করাচির পাকিস্তান নেভাল একাডেমিতে ১২৩তম মিডশিপম্যান এবং ৩১তম শর্ট সার্ভিস কমিশন কোর্সের কমিশনিং প্যারেডে ভাষণকালে এই মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন  পাকিস্তান সিরিজে হোয়াইটওয়াশ বাংলাদেশ, জয়খরা কাটছেই না টাইগারদের

আসিম মুনির বলেন, “আমাদের সাহসী সামুদ্রিক যোদ্ধাদের এই মনোমুগ্ধকর প্যারেড দেখতে পারা আমার জন্য গর্বের।” তিনি নেভাল একাডেমির প্রশিক্ষণের মানের ভূয়সী প্রশংসা করে বলেন, শৃঙ্খলা ও উৎসাহ ক্যাডেটদের মধ্যে যে দৃঢ়ভাবে উপস্থিত রয়েছে, তা প্রশংসনীয়।

সেনাপ্রধান অনুষ্ঠানে কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী ক্যাডেটদের অভিনন্দন জানান এবং তুরস্ক, বাহরাইন, ইরাক, ফিলিস্তিন ও জিবুতি থেকে আগত বিদেশি ক্যাডেটদেরও শুভেচ্ছা জানান।

নবনিযুক্ত নৌবাহিনীর কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনারা এখন থেকে পাকিস্তান নেভির গর্বিত অংশ। এই বাহিনী তার পেশাদারিত্ব, শক্তিশালী নৈতিক মানদণ্ড ও আধুনিক সামরিক দক্ষতার জন্য পরিচিত। আপনাদের অপারেশনাল সক্ষমতা সব সময় সর্বোচ্চ পর্যায়ে রাখার আহ্বান জানাই।”

সৈয়দ আসিম মুনির আরও বলেন, বিশ্বে নৌযুদ্ধের ধরন দ্রুত পরিবর্তন হচ্ছে। তাই একটি আধুনিক, সুসংগঠিত ও শক্তিশালী সামুদ্রিক বাহিনী গড়ে তোলার প্রয়োজনীয়তা এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি।

তিনি দৃঢ়তার সঙ্গে উল্লেখ করেন, পাকিস্তান তার সমুদ্রসীমা, ভূখণ্ড ও জাতীয় স্বার্থ রক্ষায় সর্বদা প্রস্তুত এবং কোনো আগ্রাসী মনোভাবকে ছাড় দেবে না।

খবর: সামা টিভি

নিউজটি শেয়ার করুন

সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষায় পাকিস্তান কোনো আপস করবে না: সেনাপ্রধান

আপডেট সময় ১২:১৪:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫

পাকিস্তানের সার্বভৌমত্বে আঘাত হানার চেষ্টা করা হলে তা মারাত্মক ভুল হবে বলে সতর্ক করেছেন দেশটির সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, পাকিস্তানের সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষায় তারা কোনো ধরনের আপস করবে না। শত্রু পক্ষ যদি ভাবে, পাকিস্তান নীরবে তা মেনে নেবে, তবে সেটি একটি বিপজ্জনক বিভ্রান্তি হবে।

শনিবার করাচির পাকিস্তান নেভাল একাডেমিতে ১২৩তম মিডশিপম্যান এবং ৩১তম শর্ট সার্ভিস কমিশন কোর্সের কমিশনিং প্যারেডে ভাষণকালে এই মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন  পাকিস্তান- আফগানিস্তান: সামরিক শক্তিতে কে এগিয়ে?