ঢাকা ১২:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশ দলে চমক দেশে এখনও অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল মাজারের দিঘির কুমিরকে সরিয়ে নেওয়া হলো খুলনায় নেত্রকোনায় পাওনা দুই হাজার টাকার দ্বন্দ্বে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা সান মারিনো—বিশ্বের প্রাচীনতম প্রজাতন্ত্রের এক অনন্য গল্প মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন বিদ্যুতের মূল্যবৃদ্ধি; কার্যকর জুন থেকেই বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন মার্কিন শুল্ক প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী শিশু রামিসা হত্যা মামলা: আদালতে অপরাধ স্বীকার সোহেল রানার, যুক্তিতর্ক বৃহস্পতিবার

রাজধানীতে ২ দুই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:২৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
  • / 465

ছবি সংগৃহীত

রাজধানীতে স্বামীদের সঙ্গে অভিমান করে দুই গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় পৃথক দুটি ঘটনায় তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহতরা হলেন- কদমতলী থেকে উদ্ধার হওয়া কারিনা (২২) এবং কলাবাগান থেকে উদ্ধার হওয়া রুনা আক্তার মিম (২৫)। দুজনই গৃহিণী ছিলেন।

আরও পড়ুন  গাজীপুরে গৃহবধূকে কুপিয়ে হত্যা

কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) ফেরদৌসী আক্তার জানান, কারিনার বাবার নাম ইকবাল হোসেন, বাড়ি ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে। স্বামী শহিদুল ইসলামের সঙ্গে তিনি কদমতলীর হাজী লাল মিয়া সরদার রোডের একটি ভবনের ষষ্ঠ তলায় ভাড়া থাকতেন। পারিবারিক বিষয়ে স্বামীর সঙ্গে ঝগড়ার একপর্যায়ে শুক্রবার সন্ধ্যায় নিজ ঘরের ফ্যানের সঙ্গে রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। পরে রাতেই খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

অন্যদিকে কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) অজয় কুমার কুন্ডু জানান, নিহত রুনা আক্তার মিমের বাবার নাম মৃত আসাদ সরকার। বাড়ি খুলনার ডুমুরিয়ায় হলেও তিনি স্বামী সজিব রহমানের সঙ্গে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় বসবাস করতেন। পারিবারিক কলহের জেরে রুনা মায়ের বাসা, কলাবাগান আল আমিন রোডের একটি ভবনের চতুর্থ তলায় চলে যান। সেখানে শুক্রবার রাতে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন। খবর পেয়ে স্বজনরা পুলিশকে জানালে সেখান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

দুই গৃহবধূর আত্মহত্যার ঘটনায় স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। প্রাথমিকভাবে পুলিশ পারিবারিক কলহকেই তাদের এমন চরম সিদ্ধান্তের কারণ হিসেবে ধারণা করছে। এ বিষয়ে বিস্তারিত জানতে তদন্ত চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

রাজধানীতে ২ দুই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৪:২৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫

রাজধানীতে স্বামীদের সঙ্গে অভিমান করে দুই গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় পৃথক দুটি ঘটনায় তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহতরা হলেন- কদমতলী থেকে উদ্ধার হওয়া কারিনা (২২) এবং কলাবাগান থেকে উদ্ধার হওয়া রুনা আক্তার মিম (২৫)। দুজনই গৃহিণী ছিলেন।

আরও পড়ুন  ঈদের দিন বন্ধ থাকবে রাজধানীর মেট্রোরেল চলাচল