ঢাকা ১০:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

সোহরাওয়ার্দী উদ্যানে চলছে ইসলামী আন্দোলনের মহাসমাবেশ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:০২:২৪ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
  • / 560

ছবি সংগৃহীত

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় নির্বাচন সংস্কার, বিচারপতি দ্বারা পরিচালিত তত্ত্বাবধায়ক পদ্ধতিতে আয়োজন এবং পিআর (প্রতিনিধিত্বমূলক) পদ্ধতি চালুর দাবিতে মহাসমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

শনিবার সকাল ১০টায় পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে এই মহাসমাবেশের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

আরও পড়ুন  মহাসমাবেশে হেফাজতের দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা

দুপুর ২টায় শুরু হয় মহাসমাবেশের মূল পর্ব, যেখানে সভাপতিত্ব করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

মহাসমাবেশে যোগ দিতে সকাল থেকেই দলে দলে মিছিল নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা। সারাদেশের জেলা ও মহানগর শাখার নেতারা এই কর্মসূচিতে অংশ নিয়ে বক্তব্য রাখছেন।

সমাবেশে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ। তিনি তার বক্তব্যে বলেন, “সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য জনগণ আজ এক কণ্ঠে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার দাবি তুলছে।”

দলের নেতারা আরও বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যায়সঙ্গত নির্বাচন নিয়ে সমন্বয় তৈরি হয়েছে এবং দেশের মানুষের মধ্যে জোরালো জনসমর্থন তৈরি হচ্ছে।

জুলাই মাসে অভ্যুত্থানের ঘটনার পর থেকেই ইসলামী আন্দোলন বাংলাদেশ বিভিন্ন দাবিতে দেশজুড়ে প্রচারণা ও গণসংযোগ চালিয়ে আসছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গেও নানা পর্যায়ে সংলাপ ও যোগাযোগ অব্যাহত রেখেছে দলটি।

নেতারা জানান, রাজনৈতিক স্থিতিশীলতা এবং জনগণের ভোটের অধিকার রক্ষার স্বার্থে এই ধরনের নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা অপরিহার্য। মহাসমাবেশে উপস্থিত বক্তারা সরকারের প্রতি আহ্বান জানান, নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন আয়োজনের পদক্ষেপ নিতে হবে।

দলটির নেতাকর্মীরা জানান, জনমত এবং দেশের রাজনৈতিক শক্তিগুলোকে সঙ্গে নিয়ে আন্দোলন চালিয়ে যেতে তারা বদ্ধপরিকর।

মহাসমাবেশকে ঘিরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করতে অংশগ্রহণকারীদের প্রতি আহ্বান জানানো হয় নেতৃবৃন্দের পক্ষ থেকে।

নিউজটি শেয়ার করুন

সোহরাওয়ার্দী উদ্যানে চলছে ইসলামী আন্দোলনের মহাসমাবেশ

আপডেট সময় ০৪:০২:২৪ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় নির্বাচন সংস্কার, বিচারপতি দ্বারা পরিচালিত তত্ত্বাবধায়ক পদ্ধতিতে আয়োজন এবং পিআর (প্রতিনিধিত্বমূলক) পদ্ধতি চালুর দাবিতে মহাসমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

শনিবার সকাল ১০টায় পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে এই মহাসমাবেশের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

আরও পড়ুন  লোকে লোকারণ্য সোহরাওয়ার্দী উদ্যান, জামায়াতে ইসলামীর মহাসমাবেশ শুরু