ঢাকা ০৭:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
ইশরাকের পদত্যাগের খবর ভিত্তিহীন, দাবি প্রতিমন্ত্রীর দপ্তরের বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড় আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ফিলিস্তিনিদের জলপাই চুরির পক্ষে ইসরাইলি রাব্বির ফতোয়া ক্যারিবিয়ান ক্রিকেটের সুদিন ফেরাতে আর্থিক সহায়তার জোরালো দাবি স্যামির আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে তাঁকে উৎসর্গ করে কন্সট্যান্টের ‘শেষ বিকেল’ সাজেক ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত ৭ ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী আখলাকিকে নিয়োগ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব

পাকিস্তানে নদীর তীরে পিকনিকে গিয়ে প্রান হারালেন একই পরিবারের ৯ জন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৫৯:৪২ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
  • / 784

ছবি সংগৃহীত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার স্বাত নদীতে আকস্মিক বন্যায় একই পরিবারের অন্তত ৯ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা পরিবারের ১৬ সদস্যের একটি দল ছিল, যারা নদীর তীরে পিকনিকে গিয়েছিলেন। জেলা প্রশাসক শেহজাদ মাহবুব জানিয়েছেন, পরিবারের কয়েকজন শিশু নদীর পাশে নেমে ছবি তুলছিল, ঠিক সেই সময় হঠাৎ তীব্র স্রোতের পানি এসে পড়ে। তাদের বাঁচাতে আত্মীয়রা নদীতে ঝাঁপিয়ে পড়লে তারাও স্রোতে ভেসে যান।

এখন পর্যন্ত ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং নিখোঁজ রয়েছেন আরও ৪ জন। জীবিত উদ্ধার করা হয়েছে ৪ জনকে।

আরও পড়ুন  বাংলাদেশের স্পিন কোচ মুশতাক, কাজ করতে 'ভয় পান' পাকিস্তানে

প্রাদেশিক জরুরি সেবার মুখপাত্র শাহ ফাহাদ জানান, প্রায় ১০০ জন উদ্ধারকর্মী ঘটনাস্থলে বিভিন্ন দলে ভাগ হয়ে অভিযান চালাচ্ছেন। তাদের প্রচেষ্টায় এ পর্যন্ত ৫৮ জনকে উদ্ধার করা হয়েছে এবং নিখোঁজদের সন্ধানে তল্লাশি চলছে।
শাহ ফাহাদ জনগণকে সতর্ক করে বলেন, স্বাত নদীতে আকস্মিক বন্যার পূর্বাভাস আগেই দেওয়া হয়েছিল, তাই এ ধরনের সতর্কতা মেনে চলা খুবই জরুরি।

প্রসঙ্গত, প্রাকৃতিক সৌন্দর্যের জন্য স্বাত নদী গ্রীষ্ম ও শীতকালে পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং নদী ও ঝরনার আশপাশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দিয়েছেন।

এদিকে, পাকিস্তানের পূর্বাঞ্চলীয় পাঞ্জাব এবং দক্ষিণাঞ্চলীয় সিন্ধু প্রদেশে গত ২৪ ঘণ্টায় টানা ভারি বৃষ্টিতে আরও অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্মকর্তাদের বরাতে জানা গেছে, বৃষ্টির কারণে ওইসব অঞ্চলে বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, কিছু মহাসড়ক বন্ধ হয়ে গেছে।

পাকিস্তানের আবহাওয়া বিভাগ জানিয়েছে, জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেশটিতে বার্ষিক বর্ষা মৌসুম শুরু হয়েছে এবং চলতি সপ্তাহে আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে পূর্বাভাসে বলা হয়েছে, এ বছর ২০২২ সালের তুলনায় বর্ষাকালে কম বৃষ্টি হতে পারে।

উল্লেখ্য, ২০২২ সালের ভয়াবহ বন্যায় পাকিস্তানে প্রায় ১ হাজার ৭০০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন।

প্রশাসন স্থানীয় জনগণ এবং পর্যটকদের নদী ও জলপ্রবাহ সংলগ্ন এলাকায় সতর্কতা মেনে চলার আহ্বান জানিয়েছে এবং দুর্যোগের পুনরাবৃত্তি রোধে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সূত্র: এএফপি

নিউজটি শেয়ার করুন

পাকিস্তানে নদীর তীরে পিকনিকে গিয়ে প্রান হারালেন একই পরিবারের ৯ জন

আপডেট সময় ০৩:৫৯:৪২ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার স্বাত নদীতে আকস্মিক বন্যায় একই পরিবারের অন্তত ৯ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা পরিবারের ১৬ সদস্যের একটি দল ছিল, যারা নদীর তীরে পিকনিকে গিয়েছিলেন। জেলা প্রশাসক শেহজাদ মাহবুব জানিয়েছেন, পরিবারের কয়েকজন শিশু নদীর পাশে নেমে ছবি তুলছিল, ঠিক সেই সময় হঠাৎ তীব্র স্রোতের পানি এসে পড়ে। তাদের বাঁচাতে আত্মীয়রা নদীতে ঝাঁপিয়ে পড়লে তারাও স্রোতে ভেসে যান।

এখন পর্যন্ত ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং নিখোঁজ রয়েছেন আরও ৪ জন। জীবিত উদ্ধার করা হয়েছে ৪ জনকে।

আরও পড়ুন  নতুন স্থায়ী সদস্যপদের বিরোধিতা পাকিস্তানসহ ১২ দেশের