ঢাকা ০৯:৪১ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হরমুজ প্রণালি থেকে দুটি জাহাজ জব্দ করল ইরান হাম ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু ক্রোয়েশিয়া সমুদ্র, ইতিহাস আর ইউরোপীয় সৌন্দর্যের দেশ আধুনিক কৃষি ও খাদ্য নিরাপত্তা: জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সরকারের বিশেষ রোডম্যাপ দায়বদ্ধতাহীন ভালোবাসার নতুন নাম ‘ন্যানোশিপ’, বিশেষজ্ঞরা দিচ্ছেন সতর্কবার্তা ঢাকার ইতিহাসে প্রথম নারী ডিসি ফরিদা খানম নেত্রকোনায় জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে নারী নিহত, আহত অন্তত ৩০ ইন্টারনেট প্যাকেজের মেয়াদ নিয়ে গ্রাহক স্বার্থ রক্ষায় সক্রিয় সরকার; সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই থেকে শিক্ষার্থীদের মিলবে পাটের তৈরি স্কুলব্যাগ ও পোশাক যে ৭ পাম্পে ২৫% অতিরিক্ত অকটেন দিচ্ছে বিপিসি

পাকিস্তানে আকস্মিক বন্যায় ১১ জনের মৃত্যু, সোয়াত সবচেয়ে ক্ষতিগ্রস্ত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৫৭:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
  • / 304

ছবি সংগৃহীত

পাকিস্তানের সোয়াত এবং খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত ১১ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন আরও ছয়জন। শুক্রবার (২৭ জুন) এক বিবৃতিতে প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ) এই তথ্য জানিয়েছে।

পিডিএমএ প্রকাশিত প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, সোয়াতের খোয়াজাখেলার এলাকার নিকটবর্তী সোয়াত নদীতে আকস্মিক বন্যার স্রোতে ঘরবাড়ি ও বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে সোয়াতেই, যেখানে একাধিক বসতবাড়ি বিধ্বস্ত হওয়ার পাশাপাশি ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

নিহতদের মধ্যে চারজন পুরুষ, তিনজন নারী এবং চারজন শিশু রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আহতদের মধ্যে তিনজন পুরুষ এবং তিনজন নারী আছেন, যাদের চিকিৎসা দেয়া হচ্ছে।

পিডিএমএ জানিয়েছে, তারা জরুরি ভিত্তিতে অপারেশন সেন্টার চালু করেছে এবং স্থানীয় প্রশাসন, উদ্ধারকারী দল ও অন্যান্য সংশ্লিষ্ট দপ্তরের সাথে সমন্বয় করে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে।

এদিকে, সোয়াতের পাশাপাশি প্রদেশের নওশেরা এবং চরসাদ্দা জেলাতেও বন্যা সতর্কতা জারি করা হয়েছে। নদী তীরবর্তী এলাকাগুলোর মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে এবং প্রয়োজনে নিরাপদ স্থানে সরে যেতে নির্দেশনা দেয়া হয়েছে।

প্রচণ্ড বৃষ্টিপাতের ফলে সৃষ্ট আকস্মিক বন্যা এই অঞ্চলে নতুন কোনো ঘটনা নয়। প্রায়ই বর্ষার মৌসুমে পাহাড়ি এলাকা এবং নদী তীরবর্তী অঞ্চলগুলোতে এ ধরনের দুর্যোগ দেখা দেয়, যার ফলে প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটে।

পিডিএমএ’র পক্ষ থেকে বলা হয়েছে, সম্ভাব্য ঝুঁকিপূর্ণ এলাকায় ত্রাণ ও উদ্ধার সামগ্রী সরবরাহের ব্যবস্থা রাখা হয়েছে এবং পরিস্থিতির আরও অবনতি হলে তাৎক্ষণিক সহায়তা দিতে প্রস্তুত রয়েছে।

সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন

নিউজটি শেয়ার করুন

পাকিস্তানে আকস্মিক বন্যায় ১১ জনের মৃত্যু, সোয়াত সবচেয়ে ক্ষতিগ্রস্ত

আপডেট সময় ১০:৫৭:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫