ঢাকা ০৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান

৪১ বছর পর দ্বিতীয় ভারতীয় মহাকাশযাত্রী শুভাংশু শুক্লার মহাকাশ যাত্রা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:২৭:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫
  • / 612

ছবি: সংগৃহীত

মহাকাশ গবেষণার ক্ষেত্রে ৪১ বছর পর নতুন ইতিহাস গড়লো ভারত। গত ২৫ জুন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে ফ্যালকন ৯ রকেটের মাধ্যমে মহাকাশ যাত্রা শুরু করেন ভারতীয় বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। তিনি ভারতের দ্বিতীয় ব্যক্তি যিনি মহাকাশে পাড়ি দিয়েছেন।

১৯৮৪ সালে উইং কমান্ডার রাকেশ শর্মা প্রথম ভারতীয় হিসেবে মহাকাশে যাত্রা করেছিলেন। দীর্ঘ ৪১ বছর পর শুভাংশু শুক্লার এই মিশন দেশের মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত খুলে দিয়েছে।

আরও পড়ুন  বাংলার মাটিতে ভারতীয় আধিপত্যবাদ ও আগ্রাসন চলবে না: জাগপা সহ-সভাপতি

এই অভিযানে যুক্তরাষ্ট্রের নাসা ও ভারতের মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) যৌথভাবে কাজ করছে। মিশনটি মোট ১৪ দিনের এবং সম্পূর্ণ ব্যয় বহন করছে নাসা ও ইসরো। তবে শুভাংশু শুক্লা কোনো ব্যক্তিগত পারিশ্রমিক পাচ্ছেন না।

মিশনের জন্য প্রায় ৫৪৮ কোটি টাকা ব্যয় করা হয়েছে, যার মধ্যে রয়েছে মহাকাশ প্রশিক্ষণ, উৎক্ষেপণ ব্যবস্থা এবং শুভাংশুর গবেষণার খরচ।

বিশ্লেষকরা মনে করেন, এই মিশন শুধু শুভাংশুর ব্যক্তিগত সাফল্য নয়, এটি ভারতের মহাকাশ গবেষণার মানচিত্রে একটি বড় জায়গা নিশ্চিত করবে। পাশাপাশি, ভবিষ্যতে ভারতের মহাকাশ অভিযানে নতুন সম্ভাবনার দ্বারও খুলবে।

শুভাংশুর এই পদক্ষেপ ভারতের জন্য গর্বের বিষয় ও আন্তর্জাতিক মহাকাশ গবেষণায় ভারতের অবস্থান শক্তিশালী করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

৪১ বছর পর দ্বিতীয় ভারতীয় মহাকাশযাত্রী শুভাংশু শুক্লার মহাকাশ যাত্রা

আপডেট সময় ১২:২৭:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫

মহাকাশ গবেষণার ক্ষেত্রে ৪১ বছর পর নতুন ইতিহাস গড়লো ভারত। গত ২৫ জুন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে ফ্যালকন ৯ রকেটের মাধ্যমে মহাকাশ যাত্রা শুরু করেন ভারতীয় বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। তিনি ভারতের দ্বিতীয় ব্যক্তি যিনি মহাকাশে পাড়ি দিয়েছেন।

১৯৮৪ সালে উইং কমান্ডার রাকেশ শর্মা প্রথম ভারতীয় হিসেবে মহাকাশে যাত্রা করেছিলেন। দীর্ঘ ৪১ বছর পর শুভাংশু শুক্লার এই মিশন দেশের মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত খুলে দিয়েছে।

আরও পড়ুন  হবিগঞ্জে ট্রাক থেকে ১ কোটি ৩২ লক্ষ টাকার ভারতীয় চোরাই মালামাল জব্দ