ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হরমুজ প্রণালি থেকে দুটি জাহাজ জব্দ করল ইরান হাম ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু ক্রোয়েশিয়া সমুদ্র, ইতিহাস আর ইউরোপীয় সৌন্দর্যের দেশ আধুনিক কৃষি ও খাদ্য নিরাপত্তা: জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সরকারের বিশেষ রোডম্যাপ দায়বদ্ধতাহীন ভালোবাসার নতুন নাম ‘ন্যানোশিপ’, বিশেষজ্ঞরা দিচ্ছেন সতর্কবার্তা ঢাকার ইতিহাসে প্রথম নারী ডিসি ফরিদা খানম নেত্রকোনায় জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে নারী নিহত, আহত অন্তত ৩০ ইন্টারনেট প্যাকেজের মেয়াদ নিয়ে গ্রাহক স্বার্থ রক্ষায় সক্রিয় সরকার; সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই থেকে শিক্ষার্থীদের মিলবে পাটের তৈরি স্কুলব্যাগ ও পোশাক যে ৭ পাম্পে ২৫% অতিরিক্ত অকটেন দিচ্ছে বিপিসি

নিরাপত্তা ঝুঁকি কাটেনি: আইএইএ’র সঙ্গে সব সহযোগিতা স্থগিত করল ইরান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৫১:১৯ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫
  • / 236

ছবি সংগৃহীত

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)-র সঙ্গে সব ধরনের সহযোগিতা সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে বলে জানিয়েছে ইরানি পার্লামেন্ট।

বুধবার (২৫ জুন) সকালে ইরানের পার্লামেন্টে এই সিদ্ধান্ত গৃহীত হয়। স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বিষয়টি নিশ্চিত করে বলেন, “যতক্ষণ না আমাদের পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আইএইএ’র সঙ্গে ইরানের পারমাণবিক সংস্থা কোনো ধরনের সহযোগিতায় যাবে না।”

আরও পড়ুন  হরমুজ প্রণালিতে ইরানের নতুন রুট ঘোষণা; অমান্য করলেই ধ্বংসের হুঁশিয়ারি

তিনি আরও জানান, ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি আগের চেয়ে আরও দ্রুত গতিতে এগিয়ে নেওয়া হবে।

এর আগে গত ১৩ জুন ইসরায়েল ইরানের একাধিক সামরিক ও পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায়। ইসরায়েলের দাবি ছিল, তেহরান নাকি পারমাণবিক বোমা তৈরির দ্বারপ্রান্তে রয়েছে। তবে ইরান বারবার এই অভিযোগ অস্বীকার করে আসছে।

এই হামলার জবাবে ইরান পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইসরায়েলের লক্ষ্যবস্তুতে। সংঘাত ক্রমেই বিস্তৃত হয়, যখন যুক্তরাষ্ট্র এতে জড়িয়ে পড়ে। যুক্তরাষ্ট্র রবিবার ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনায় বোমা হামলা চালায় বলে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে।

টানা ১২ দিন ধরে চলা এই তীব্র সংঘাতের পর অবশেষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দেন, যার ফলে ইরান-ইসরায়েল বিরোধ আপাতত থেমেছে। তবে পরমাণু ইস্যুকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা এখনও তীব্র রয়েছে।

বিশ্লেষকরা মনে করছেন, ইরানের এই সিদ্ধান্ত আন্তর্জাতিক পরমাণু নজরদারির প্রক্রিয়ায় একটি বড় ধাক্কা হতে পারে এবং এর প্রভাব বিশ্বব্যাপী কূটনীতিতে গভীরভাবে পড়তে পারে।

সূত্র: আনাদোলু এজেন্সি

নিউজটি শেয়ার করুন

নিরাপত্তা ঝুঁকি কাটেনি: আইএইএ’র সঙ্গে সব সহযোগিতা স্থগিত করল ইরান

আপডেট সময় ০৬:৫১:১৯ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)-র সঙ্গে সব ধরনের সহযোগিতা সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে বলে জানিয়েছে ইরানি পার্লামেন্ট।

বুধবার (২৫ জুন) সকালে ইরানের পার্লামেন্টে এই সিদ্ধান্ত গৃহীত হয়। স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বিষয়টি নিশ্চিত করে বলেন, “যতক্ষণ না আমাদের পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আইএইএ’র সঙ্গে ইরানের পারমাণবিক সংস্থা কোনো ধরনের সহযোগিতায় যাবে না।”

আরও পড়ুন  ইরানে ভয়াবহ বিস্ফোরণে আহত ৫৬১ ছাড়ালো, দেশজুড়ে জরুরি অবস্থা জারি