ঢাকা ১২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ

ভারতে ফেনসিডিল তৈরি হয় শুধু বাংলাদেশে পাচারের জন্যই: স্বরাষ্ট্র উপদেষ্টা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:২৬:০৮ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫
  • / 475

ছবি সংগৃহীত

ভারতে তৈরি ফেনসিডিলের বড় একটি অংশই বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে উৎপাদন করা হয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (২৫ জুন) দুপুরে সচিবালয়ে বেসরকারি মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রগুলোর মানোন্নয়নে সরকারি আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

আরও পড়ুন  সিকিমে ভূমিধসে সেনা ক্যাম্প ধসে ৩ জনের মৃত্যু, নিখোঁজ অন্তত ৬

তিনি বলেন, “ভারতে কিছু ছোট কটেজ ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে, যেগুলো মূলত বাংলাদেশে পাচারের জন্যই ফেনসিডিল তৈরি করে। যদিও ভারতীয় কর্তৃপক্ষ জিজ্ঞাসা করলে এসব অস্বীকার করে থাকে।”

মাদকের বিস্তার কমেছে এমন দাবি সরকারের পক্ষ থেকে মাঝে মাঝে করা হলেও এর পেছনে কোনো নির্ভরযোগ্য পরিসংখ্যান রয়েছে কিনা, জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আমি কিন্তু কোনো দিন বলিনি যে মাদকের বিস্তার কমেছে। দুটি বিষয়ে আমরা এখনো নিয়ন্ত্রণে আনতে পারিনি একটি মাদক, আরেকটি দুর্নীতি।”

তিনি আরও বলেন, “আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে, তবে মাদক পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে এটা বলিনি। এই সমস্যার সমাধানে আপনাদের (সাংবাদিকদের) সহযোগিতা দরকার।”

টেকনাফের আলোচিত ইয়াবা ব্যবসায়ী আব্দুর রহমান বদিকে স্মরণ করে তিনি বলেন, “বর্তমানে অনেক বদি তৈরি হয়েছে। তারা সমাজের বিভিন্ন স্তরে ছড়িয়ে আছে। তাদের ধরতে হলে মিডিয়ার সক্রিয় ভূমিকা জরুরি।”

মাদক নিরাময় কেন্দ্র প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “মাদক নিরাময়ের খরচ অনেক বেশি। তাই মানুষ যেন নিরাময় কেন্দ্রে যেতে বাধ্য না হয়, সেই সচেতনতা গড়ে তুলতে হবে। পাশাপাশি নিরাময় কেন্দ্রগুলোকে যেন একদিন অন্যান্য হাসপাতালের মতো পরিণত করা যায় সেই চেষ্টা অব্যাহত রাখতে হবে।”

তিনি বলেন, “মাদক শুধু ব্যক্তির জীবনই ধ্বংস করে না, সমাজ ও রাষ্ট্রকেও ক্ষতিগ্রস্ত করে। তাই সমাজের সকল স্তরের মানুষকে মাদকের বিরুদ্ধে সম্মিলিতভাবে রুখে দাঁড়াতে হবে।”

নিউজটি শেয়ার করুন

ভারতে ফেনসিডিল তৈরি হয় শুধু বাংলাদেশে পাচারের জন্যই: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় ০৫:২৬:০৮ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫

ভারতে তৈরি ফেনসিডিলের বড় একটি অংশই বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে উৎপাদন করা হয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (২৫ জুন) দুপুরে সচিবালয়ে বেসরকারি মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রগুলোর মানোন্নয়নে সরকারি আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

আরও পড়ুন  দুবাইয়ে চ্যাম্পিয়নস ট্রফির প্রথম সেমিফাইনালে আজ মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া: ইতিহাস গড়বে কে?