০৯:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬
শিরোনাম :
‘বাংলাদেশের পাশে আছে পাকিস্তান, বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলবে না দল: পাকিস্তান স্পিকার না থাকায় এমপিদের শপথ পড়াবেন কে, জেনে নিন বিশ্বে ৭২ শতাংশ মানুষ স্বৈরাচারী শাসনের অধীনে আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানো মামলার রায় আজ দ্বিতীয়বারের মতো বাবা হলেন জিয়াউল হক পলাশ ভোট কারচুপির ছক? জামায়াত নেতার নির্দেশে সিল তৈরি—মামলা ও বহিষ্কারে উত্তাল রাজনীতি যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যে ভূগর্ভস্থ নতুন ক্ষেপণাস্ত্র ঘাঁটি প্রকাশ করল ইরান সৌদি লিগের ভেতরের টানাপোড়েন, ম্যাচ বয়কট করলেন রোনালদো জামায়াত আমিরের এক্স ‘হ্যাকড’: গ্রেপ্তার নিয়ে পুলিশের ভেতরে দ্বিমত যুব বিশ্বকাপ সেমিফাইনালে আফগানিস্তানের বিদায়, ফয়সালের ঐতিহাসিক সেঞ্চুরি কীর্তি

হলি আর্টিজান হামলা: ৭ জঙ্গির আমৃত্যু কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:২৯:০২ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫
  • / 100

ছবি সংগৃহীত

গুলশানের হলি আর্টিজান বেকারিতে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় দায়ের করা মামলায় সাত জঙ্গির আমৃত্যু কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে হাইকোর্ট। মঙ্গলবার (১৭ জুন) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ২২৯ পৃষ্ঠার এ রায় প্রকাশ করা হয়।

হাইকোর্টের রায়ে বলা হয়, “এই হত্যাকাণ্ডের নির্মমতা, নৃশংসতা, সন্ত্রাসীদের নিষ্ঠুর আচরণ এবং এর ফলে বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ায় অভিযুক্তদের আমৃত্যু কারাদণ্ড প্রদানই ন্যায়বিচারের দাবিসম্মত।”

২০২৩ সালের ১০ অক্টোবর বিচারপতি সহিদুল করিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। এর আগে ২০১৯ সালের ২৭ নভেম্বর ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল সাত জঙ্গিকে মৃত্যুদণ্ড দেন।

আমৃত্যু কারাদণ্ড পাওয়া সাত জঙ্গি হলেন রাকিবুল হাসান ওরফে রিগ্যান, মো. জাহাঙ্গীর হোসেন ওরফে রাজীব গান্ধী, আসলাম হোসেন ওরফে র‌্যাশ, হাদিসুর রহমান, আবদুস সবুর খান ওরফে সোহেল মাহফুজ, মামুনুর রশীদ ওরফে রিপন এবং শরিফুল ইসলাম খালেদ।

২০১৬ সালের ১ জুলাই রাতে গুলশানের অভিজাত হলি আর্টিজান বেকারিতে হামলা চালিয়ে দেশি-বিদেশি অতিথিদের জিম্মি করে নৃশংসভাবে হত্যা করে জঙ্গিরা। কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয় ২২ জনকে, যাদের মধ্যে ছিলেন ৯ জন ইতালিয়ান, ৭ জন জাপানি, একজন ভারতীয় ও ৩ জন বাংলাদেশি। ওই রাতে জিম্মি উদ্ধার অভিযানে পুলিশের দুই কর্মকর্তা বোমা হামলায় নিহত হন।

হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ে আরও বলা হয়, আসামিরা হত্যাকাণ্ডে সরাসরি অংশ না নিলেও তারা পরিকল্পনা, ষড়যন্ত্র, অর্থ ও অস্ত্র সংগ্রহ, জঙ্গি সদস্যদের বাছাই, প্রশিক্ষণ ও প্ররোচনায় জড়িত ছিল। তাদের সহায়তায় পাঁচজন হামলাকারী ঘটনাস্থলে উপস্থিত হয়ে হত্যাকাণ্ড সংঘটিত করতে সক্ষম হয়।

আদালতের মতে, সন্ত্রাসবিরোধী আইনের ৬(২)(আ) ধারা অনুযায়ী সাত আসামিকে আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে, যা বিচারিক আদালতের মৃত্যুদণ্ডের পরিবর্তে কার্যকর হবে। আদালত মনে করে, এই শাস্তিই সন্ত্রাসবাদের বিরুদ্ধে একটি কঠোর বার্তা দেবে এবং ন্যায়বিচার নিশ্চিত করবে।

নিউজটি শেয়ার করুন

হলি আর্টিজান হামলা: ৭ জঙ্গির আমৃত্যু কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

আপডেট সময় ১২:২৯:০২ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫