ঢাকা ০১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে ২১টি মুসলিম দেশের নিন্দা ও যুদ্ধবিরতির আহ্বান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৪৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
  • / 419

ইরানের ওপর ইসরায়েলি বিমান হামলার নিন্দা জানিয়ে মধ্যপ্রাচ্যের ২১টি মুসলিম দেশ একযোগে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। এই তালিকায় রয়েছে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র মিসরসহ সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের মতো প্রভাবশালী রাষ্ট্র। সোমবার (১৬ জুন) এক খোলা চিঠির মাধ্যমে এই আহ্বান জানানো হয়।

চিঠিতে ইরান-ইসরায়েল সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয় এবং বলা হয়, এই সংঘাত মধ্যপ্রাচ্যজুড়ে বিস্তৃত হয়ে বড় ধরনের বিপর্যয়ের কারণ হতে পারে। দ্রুত যুদ্ধবিরতি ও উত্তেজনা প্রশমনের পাশাপাশি পরমাণু অস্ত্রমুক্ত একটি অঞ্চল গড়ার লক্ষ্যে উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুন  লিবিয়া উপকূলে দুই নৌকা ডুবি: বাংলাদেশি ৪ জনের লাশ উদ্ধার

চিঠিতে স্বাক্ষরকারী দেশগুলো হলো—মিসর, আলজেরিয়া, বাহরাইন, ব্রুনেই, চাদ, কোমরোস, জিবুতি, গাম্বিয়া, ইরাক, জর্ডান, কুয়েত, লিবিয়া, মৌরিতানিয়া, ওমান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, সুদান, সোমালিয়া, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাত।

চিঠিতে জাতিসংঘের “নন-প্রোলিফারেশন অব নিউক্লিয়ার উইপনস (NPT)” চুক্তিতে স্বাক্ষর দিতে এই অঞ্চলের সব দেশকে আহ্বান জানানো হয়, যাতে পরমাণু অস্ত্র প্রতিযোগিতা বন্ধ হয় এবং শান্তিপূর্ণ সহাবস্থানের পরিবেশ তৈরি হয়।

উল্লেখ্য, গত ১৩ জুন ভোর সাড়ে ৪টার দিকে ইরানের একটি সামরিক স্থাপনায় ইসরায়েলের বিমান বাহিনী অভিযান চালায়। এর মধ্য দিয়ে শুরু হয় ইরান-ইসরায়েল সরাসরি সংঘাত। চার দিনের মাথায় এই সংঘাতে প্রাণ হারিয়েছেন প্রায় ৩০০ জন এবং আহত হয়েছেন আরও অন্তত ১ হাজার মানুষ।

এই রক্তক্ষয়ী পরিস্থিতির প্রেক্ষিতে প্রথমবারের মতো মুসলিম বিশ্ব একযোগে শান্তির আহ্বান জানালো।

বিশ্লেষকরা মনে করছেন, এত সংখ্যক মুসলিম দেশের একযোগে অবস্থান নেওয়া মধ্যপ্রাচ্যের কূটনৈতিক চাপ বাড়াবে এবং আন্তর্জাতিক মহলকেও সক্রিয় ভূমিকা নিতে বাধ্য করতে পারে।

সূত্র: আল জাজিরা

নিউজটি শেয়ার করুন

মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে ২১টি মুসলিম দেশের নিন্দা ও যুদ্ধবিরতির আহ্বান

আপডেট সময় ০১:৪৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫

ইরানের ওপর ইসরায়েলি বিমান হামলার নিন্দা জানিয়ে মধ্যপ্রাচ্যের ২১টি মুসলিম দেশ একযোগে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। এই তালিকায় রয়েছে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র মিসরসহ সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের মতো প্রভাবশালী রাষ্ট্র। সোমবার (১৬ জুন) এক খোলা চিঠির মাধ্যমে এই আহ্বান জানানো হয়।

চিঠিতে ইরান-ইসরায়েল সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয় এবং বলা হয়, এই সংঘাত মধ্যপ্রাচ্যজুড়ে বিস্তৃত হয়ে বড় ধরনের বিপর্যয়ের কারণ হতে পারে। দ্রুত যুদ্ধবিরতি ও উত্তেজনা প্রশমনের পাশাপাশি পরমাণু অস্ত্রমুক্ত একটি অঞ্চল গড়ার লক্ষ্যে উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুন  দুবাইয়ে ভূপাতিত ড্রোনের ধ্বংসাবশেষে প্রাণ হারালেন এক বাংলাদেশি