ঢাকা ০৭:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান

‘তাণ্ডব’-এর ঝড় থামছেই না, পাইরেসির ধাক্কা সত্ত্বেও শো হাউজফুল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:০৮:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
  • / 455

ছবি সংগৃহীত

শাকিব খান অভিনীত ছবি মানেই ঈদে বাড়তি আগ্রহ আর সেই ধারাবাহিকতায় এবারের ঈদে রাজত্ব করছে রায়হান রাফী পরিচালিত ‘তাণ্ডব’। মাল্টিপ্লেক্স থেকে শুরু করে একক প্রেক্ষাগৃহ সব জায়গাতেই ছবিটি দারুণ সাড়া ফেলেছে। তবে চলার পথ একেবারেই মসৃণ ছিল না, কারণ ছবিটি মুক্তির অল্প সময়ের মধ্যেই পড়েছে পাইরেসির শিকার।

ঈদের ঠিক আগেই রোজার ঈদে মুক্তিপ্রাপ্ত ‘বরবাদ’ ছবিটির মতোই এবার ‘তাণ্ডব’-এর ঝকঝকে পাইরেটেড ভার্সন ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যম, ইউটিউব ও নানা ওয়েবসাইটে। এতে অনেক দর্শক ঘরে বসেই সিনেমাটি দেখে ফেলেছেন। এই পরিস্থিতি যে ছবির বাণিজ্যে বড় প্রভাব ফেলতে পারত, তাতে কোনো সন্দেহ নেই।

আরও পড়ুন  মিশিগানে হাউসফুল শাকিব খানের ‘বরবাদ', মুগ্ধ প্রবাসী বাঙালিরা

তবু ‘তাণ্ডব’-এর গতি থামেনি। বরং পাইরেসির ধাক্কা সত্ত্বেও দর্শকদের আগ্রহ অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত ছবিটির আয় ছয় কোটি টাকা ছাড়িয়ে গেছে। ঈদের দীর্ঘ ছুটি শেষে অফিস-আদালত খুলে গেলেও, কর্মদিবসে ‘তাণ্ডব’-এর শো যাচ্ছে হাউসফুল।

গত রোববার দেশের বিভিন্ন মাল্টিপ্লেক্সে ছবিটির মোট ৮৩টি শো প্রদর্শিত হয়। এর মধ্যে ৪৮টি শো ছিল হাউসফুল। শুধু মাল্টিপ্লেক্স থেকে ওই দিনই আয় হয়েছে ৬৪ লাখ ৪০ হাজার টাকা, যা কর্মদিবসে এক কথায় অভাবনীয়। সংশ্লিষ্টরা বলছেন, এ ধরনের সাড়া এদেশের সিনেমা বাজারে বিরল।

এই পর্যন্ত শুধু মাল্টিপ্লেক্স থেকেই ‘তাণ্ডব’-এর মোট আয় প্রায় ছয় কোটি ৫০ লাখ টাকা। এর পাশাপাশি ঈদের আরেকটি আলোচিত ছবি তানিম নূরের ‘উৎসব’ও ধরে রেখেছে নিজস্ব অবস্থান। রোববার মাল্টিপ্লেক্সে ছবিটি আয় করেছে ১৪ লাখ ২৯ হাজার টাকা। মুক্তির ৯ দিনের মাথায় ছবিটির মোট আয় এক কোটি টাকার বেশি বলে জানিয়েছেন নির্মাতা।

অন্যদিকে, ঈদের অন্যান্য ছবি ‘ইনসাফ’, ‘নীলচক্র’, ‘এশা মার্ডার: কর্মফল’ ও ‘টগর’ বক্স অফিসে তেমন সুবিধা করতে পারেনি। দর্শক সাড়া ও আয়ের দিক দিয়ে তারা অনেকটাই পিছিয়ে পড়েছে।

সব মিলিয়ে এবারের ঈদে বাংলা সিনেমায় সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে ‘তাণ্ডব’। পাইরেসির ধাক্কা সামলে যে আয় ও দর্শকপ্রিয়তার দিক থেকে ছবিটি এখনো শীর্ষে, তা বলাই যায় নির্দ্বিধায়।

নিউজটি শেয়ার করুন

‘তাণ্ডব’-এর ঝড় থামছেই না, পাইরেসির ধাক্কা সত্ত্বেও শো হাউজফুল

আপডেট সময় ১১:০৮:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫

শাকিব খান অভিনীত ছবি মানেই ঈদে বাড়তি আগ্রহ আর সেই ধারাবাহিকতায় এবারের ঈদে রাজত্ব করছে রায়হান রাফী পরিচালিত ‘তাণ্ডব’। মাল্টিপ্লেক্স থেকে শুরু করে একক প্রেক্ষাগৃহ সব জায়গাতেই ছবিটি দারুণ সাড়া ফেলেছে। তবে চলার পথ একেবারেই মসৃণ ছিল না, কারণ ছবিটি মুক্তির অল্প সময়ের মধ্যেই পড়েছে পাইরেসির শিকার।

ঈদের ঠিক আগেই রোজার ঈদে মুক্তিপ্রাপ্ত ‘বরবাদ’ ছবিটির মতোই এবার ‘তাণ্ডব’-এর ঝকঝকে পাইরেটেড ভার্সন ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যম, ইউটিউব ও নানা ওয়েবসাইটে। এতে অনেক দর্শক ঘরে বসেই সিনেমাটি দেখে ফেলেছেন। এই পরিস্থিতি যে ছবির বাণিজ্যে বড় প্রভাব ফেলতে পারত, তাতে কোনো সন্দেহ নেই।

আরও পড়ুন  শাকিবের বরবাদ: মিশা নিউ ইয়র্কে, দেশে হইচই