ঢাকা ১০:১৬ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
বিচ্ছেদের পর নতুন রূপে শেহতাজ রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন ত্রাণ প্রতিমন্ত্রী নৌপরিবহণ মন্ত্রণালয়ের নতুন সচিব আতাউর রহমান যুক্তরাষ্ট্রের ওপর আস্থা কমছে নেতানিয়াহুর, খুঁজছেন নতুন মিত্র সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুজনের মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী প্রাথমিক শিক্ষা সংস্কারে পাঁচ বিষয়ে অগ্রাধিকার ববি হাজ্জাজের নিজ সন্তানের জন্য হলেও ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, তথ্যের ঘাটতি ছিল মিডিয়ায় আমাকে টার্গেট করা হয়েছে, বললেন ইশরাক মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা ইশরাকের, প্রধানমন্ত্রীর কাছে জমা দিলেন পদত্যাগপত্র

ইরানের হামলায় ইসরাইলের মৃত সংখ্যা বেড়ে ২৪, হামলা অব্যাহত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:৫৮:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
  • / 646

ছবি সংগৃহীত

ইসরায়েলের ওপর নবম দফায় হামলা চালিয়েছে ইরান। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি ও একাধিক ইরানি গণমাধ্যমের বরাতে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন এই তথ্য জানিয়েছে।

স্থানীয় সময় সোমবার ভোররাত থেকে হামলা শুরু হয় এবং এটি সকাল পর্যন্ত চলতে পারে বলে জানিয়েছেন ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডের (আইআরজিসি) এক মুখপাত্র। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ‘মেহের নিউজ’ জানায়, এই দফায় ইসরায়েলের হাইফা ও তেল আবিব শহর লক্ষ্য করে ড্রোন ও ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

আরও পড়ুন  মধ্যপ্রাচ্যের নিরাপত্তা বাইরের শক্তির হাতে নয়: আরাগচি

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তারা ইরান থেকে ছোড়া একাধিক নতুন ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। হামলার আশঙ্কায় দেশটির বিভিন্ন শহরে সাইরেন বাজানো হয়েছে এবং জনগণকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে অবস্থান নিতে বলা হয়েছে।

এই মুহূর্তে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা চরমে পৌঁছেছে। ইরানের ধারাবাহিক হামলায় এখন পর্যন্ত ইসরায়েলে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ জনে। নিহতদের মধ্যে সামরিক বাহিনীর সদস্য ও বেসামরিক নাগরিক উভয়ই রয়েছেন। শুক্রবার থেকে সোমবার দুপুর পর্যন্ত এই প্রাণহানির ঘটনা ঘটে।

বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের নতুন মাত্রা পেয়েছে এই সংঘাত। ড্রোন, ক্ষেপণাস্ত্র ও সরাসরি হামলার মাধ্যমে দুই দেশের মধ্যকার বৈরিতা নতুন ও ভয়াবহ রূপ নিচ্ছে।

উল্লেখ্য, এর আগেও ইরান একাধিকবার ইসরায়েলের ভেতরে হামলা চালিয়েছে। তবে এবারের আক্রমণকে সবচেয়ে ধারাবাহিক ও বিস্তৃত পর্ব হিসেবে দেখা হচ্ছে। আন্তর্জাতিক মহলে এ নিয়ে গভীর উদ্বেগ দেখা দিয়েছে এবং যুদ্ধ থামাতে দ্রুত কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ইরানের হামলায় ইসরাইলের মৃত সংখ্যা বেড়ে ২৪, হামলা অব্যাহত

আপডেট সময় ০৯:৫৮:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫

ইসরায়েলের ওপর নবম দফায় হামলা চালিয়েছে ইরান। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি ও একাধিক ইরানি গণমাধ্যমের বরাতে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন এই তথ্য জানিয়েছে।

স্থানীয় সময় সোমবার ভোররাত থেকে হামলা শুরু হয় এবং এটি সকাল পর্যন্ত চলতে পারে বলে জানিয়েছেন ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডের (আইআরজিসি) এক মুখপাত্র। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ‘মেহের নিউজ’ জানায়, এই দফায় ইসরায়েলের হাইফা ও তেল আবিব শহর লক্ষ্য করে ড্রোন ও ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

আরও পড়ুন  ইরান এখনও ‘সঠিক চুক্তি’তে প্রস্তুত নয়: ট্রাম্প