ঢাকা ০১:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশ দলে চমক দেশে এখনও অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল মাজারের দিঘির কুমিরকে সরিয়ে নেওয়া হলো খুলনায় নেত্রকোনায় পাওনা দুই হাজার টাকার দ্বন্দ্বে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা সান মারিনো—বিশ্বের প্রাচীনতম প্রজাতন্ত্রের এক অনন্য গল্প মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন বিদ্যুতের মূল্যবৃদ্ধি; কার্যকর জুন থেকেই বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন মার্কিন শুল্ক প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী শিশু রামিসা হত্যা মামলা: আদালতে অপরাধ স্বীকার সোহেল রানার, যুক্তিতর্ক বৃহস্পতিবার

শীর্ষ নেতাদের বৈঠক নিয়ে আজ প্রতিক্রিয়া জানাবে জামায়াতে ইসলামী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:২০:০২ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫
  • / 318

ছবি সংগৃহীত

ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে অনুষ্ঠিত সাম্প্রতিক বৈঠকে নির্বাচনসংক্রান্ত আলোচনার বিষয়ে আজ শনিবার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে জামায়াতে ইসলামী। এ তথ্য নিশ্চিত করেছেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও প্রচার বিভাগের সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ। তিনি জানান, “দলীয় ফোরামে আলোচনা করে শনিবার আনুষ্ঠানিকভাবে দলের অবস্থান জানানো হবে।”

আরও পড়ুন  মৃত্যুদণ্ড থেকে খালাস পেয়ে মুক্তি পেলেন জামায়াত নেতা আজহারুল ইসলাম

এদিকে, গতকাল শুক্রবার সকালে রংপুর মহানগরীতে আয়োজিত এক মতবিনিময়সভায় দলটির সদ্য কারামুক্ত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এ টি এম আজহারুল ইসলাম বলেন, “ড. ইউনূস ঘোষিত নির্বাচনের সময়সূচি নিয়ে জামায়াতে ইসলামীর কোনো আপত্তি নেই।”

রংপুরের শাপলা চত্বরে জামায়াতের জেলা ও মহানগর কার্যালয়ে অনুষ্ঠিত উক্ত সভা শেষে সাংবাদিকদের তিনি বলেন, “আমরাই আগে বলেছিলাম, আগামী ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে একটি যৌক্তিক সময় ধরে নির্বাচন আয়োজন করা উচিত। সরকার যদি এই সময়ের মধ্যে নির্বাচন করে, তবে আমাদের কোনো আপত্তি নেই। বরং এপ্রিলের মধ্যে অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হলে তা জাতির জন্য মঙ্গল বয়ে আনবে।”

তিনি আরও বলেন, “দেশে একটি বড় পরিবর্তন এসেছে, মানুষ এখন মত প্রকাশের অধিকার ফিরে পেয়েছে। আমরা চাই দেশে একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হোক। আগের মতো সহিংসতা যেন আর না ঘটে, সেই প্রত্যাশাও রাখি।”

উক্ত মতবিনিময়সভায় আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মমতাজ উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরের সাবেক আমির মাহবুবুর রহমান বেলাল, মহানগর আমির এ টি এম আজম খান এবং সেক্রেটারি কে এম আনোয়ারুল হক কাজল প্রমুখ।

জানা গেছে, দলটি নির্বাচন বিষয়ে তাদের চূড়ান্ত অবস্থান দলীয় সিদ্ধান্তের ভিত্তিতে আজ গণমাধ্যমে জানাবে। বর্তমানে রাজনৈতিক অঙ্গনে ড. ইউনূস ও তারেক রহমানের আলোচিত বৈঠক নিয়ে নানা আলোচনা-সমালোচনার মধ্যেই জামায়াতের এই অবস্থান স্পষ্ট করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।

নিউজটি শেয়ার করুন

শীর্ষ নেতাদের বৈঠক নিয়ে আজ প্রতিক্রিয়া জানাবে জামায়াতে ইসলামী

আপডেট সময় ১২:২০:০২ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫

ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে অনুষ্ঠিত সাম্প্রতিক বৈঠকে নির্বাচনসংক্রান্ত আলোচনার বিষয়ে আজ শনিবার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে জামায়াতে ইসলামী। এ তথ্য নিশ্চিত করেছেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও প্রচার বিভাগের সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ। তিনি জানান, “দলীয় ফোরামে আলোচনা করে শনিবার আনুষ্ঠানিকভাবে দলের অবস্থান জানানো হবে।”

আরও পড়ুন  জালেমদের বিচার দ্রুত নিশ্চিতের দাবি জামায়াত আমিরের