ঢাকা ০৭:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান

ইসরায়েলের প্রতি কোনো ধরনের দয়া দেখানো হবে না: খামেনি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৫০:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫
  • / 564

ছবি সংগৃহীত

তেহরানে সাম্প্রতিক ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ঘোষণা দিয়েছেন, সম্মুখ যুদ্ধে ইসরায়েলকে প্রতিহত করতে প্রস্তুত রয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। তিনি আরও বলেন, ইসরায়েলের প্রতি কোনো ধরনের দয়া দেখানো হবে না।

আরও পড়ুন  ইরানের ৩০টি জ্বালানি ডিপোতে ইসরায়েলের হামলায় অসন্তোষ যুক্তরাষ্ট্রের: দাবি মার্কিন গণমাধ্যমের

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ একাধিক বার্তা ও একটি ভিডিওবার্তায় খামেনি বলেন, “ইরানে হামলা করে জায়নবাদী শাসকগোষ্ঠী একটি বড় ভুল করেছে। এটা শুধু অপরাধ নয়, বরং বেপরোয়া এবং আত্মঘাতী সিদ্ধান্ত। আল্লাহর কসম, এর পরিণতি হবে ভয়াবহ এবং এই শাসকগোষ্ঠীর পতন অনিবার্য।”

তিনি আরও বলেন, “আমাদের শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। আমাদের জনগণ আকাশসীমায় অনুপ্রবেশও সহ্য করবে না। ইরানের প্রতিটি স্তরের মানুষ এখন সশস্ত্র বাহিনীর পাশে আছে। আমরা প্রতিরোধের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত।”

গত ১৩ জুন শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে ইসরায়েলি বিমানবাহিনী (আইএএফ) ইরানের রাজধানী তেহরানসহ অন্তত আটটি শহরে ব্যাপক বিমান হামলা চালায়। হামলায় অন্তত ৭৮ জন নিহত ও প্রায় ৩০০ জন আহত হন। লক্ষ্যবস্তু ছিল ইরানের পারমাণবিক প্রকল্প ও সামরিক স্থাপনা। ফরাসি বার্তা সংস্থা এএফপির তথ্য অনুযায়ী, হামলায় অন্তত ১০০টি স্থাপনার ক্ষয়ক্ষতি হয়েছে।

পাল্টা প্রতিক্রিয়ায় ইরানও শুক্রবার মধ্যরাতে ইসরায়েলের রাজধানী তেল আবিবসহ কয়েকটি শহরে হামলা চালায়। এতে অন্তত ৪১ জন ইসরায়েলি আহত হন, যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

জায়নবাদীদের উদ্দেশে কড়া হুঁশিয়ারি দিয়ে খামেনি বলেন, “এই অশুভ ও সন্ত্রাসী গোষ্ঠীকে কঠিন জবাব দিতে হবে। তারা এখন আর নিরাপদ নয়। তাদের অপরাধের মূল্য তাদের দিতেই হবে। তাদের জীবনকে কঠিন ও তিক্ত করে তোলা হবে।”

বিশ্ব রাজনৈতিক অঙ্গনে এই পাল্টাপাল্টি হামলার জেরে উত্তেজনা আরও বেড়েছে। আন্তর্জাতিক মহল পরিস্থিতি শান্ত রাখার আহ্বান জানালেও ইরান স্পষ্ট করেছে, নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় তারা কোনো আপস করবে না।

সূত্র: এএফপি

নিউজটি শেয়ার করুন

ইসরায়েলের প্রতি কোনো ধরনের দয়া দেখানো হবে না: খামেনি

আপডেট সময় ১০:৫০:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫

তেহরানে সাম্প্রতিক ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ঘোষণা দিয়েছেন, সম্মুখ যুদ্ধে ইসরায়েলকে প্রতিহত করতে প্রস্তুত রয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। তিনি আরও বলেন, ইসরায়েলের প্রতি কোনো ধরনের দয়া দেখানো হবে না।

আরও পড়ুন  তেল আবিবে হুতিদের ড্রোন হামলা: ইসরায়েলি সামরিক স্থাপনায় হামলার দাবি