ঢাকা ০৯:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানের সর্বোচ্চ নেতার বার্তা ইউটিউব দেখে বিকল্প জ্বালানি তৈরির চেষ্টা: বিস্ফোরণে দগ্ধ ব্যবসায়ীর মৃত্যু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াই, মে মাসে বাংলাদেশে আসছে পাকিস্তান দল বেলারুশ—পূর্ব ইউরোপের স্থিতিশীলতা ও ইতিহাসের দেশ সংসদ ওয়াকআউট করে জনগণের অধিকার ক্ষুণ্ন করবেন না: স্পিকার সুনামগঞ্জের পৃথক হাওরে বজ্রপাত, ধান কাটার সময় ৫ কৃষকের মৃত্যু আগামী ২ জুলাই শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী বিগত দুই সরকার হামের টিকা না দিয়ে ক্ষমাহীন অপরাধ করেছে: প্রধানমন্ত্রী পল্লবীতে নিরাপত্তা প্রহরী সালাহউদ্দিন হত্যা: ঘাতক অটোরিকশা চালক গ্রেপ্তার রোহিঙ্গা সংকটের কার্যকর সমাধান রাখাইনেই নিহিত: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

বিয়েবাড়িতে গরুর মাংস কম দেওয়ায় সংঘর্ষ, বরসহ আহত ২০

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৩০:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫
  • / 263

ছবি সংগৃহীত

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বিয়ের অনুষ্ঠানে গরুর মাংস কম দেওয়াকে কেন্দ্র করে কনে ও বর পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বরসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। সোমবার (৯ জুন) বিকেল ৫টার দিকে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের গোদাশিমুলিয়া গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দুই বছর আগে মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি ইউনিয়নের শুভগাছা গ্রামের আমিনুর আকন্দের ছেলে আবু বক্করের (২৪) সঙ্গে একই উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের গোদাশিমুলিয়া গ্রামের আছাদুল্লাহর মেয়ের বিয়ে হয়। তবে সে সময় কোনো আনুষ্ঠানিকতা হয়নি। সম্প্রতি বর পক্ষ আনুষ্ঠানিকভাবে কনে নিতে গেলে মেয়ের বাড়িতে আয়োজন করা হয় খাবারের। বিকেল ৫টার দিকে বরপক্ষকে খাবার পরিবেশন করা হলে তারা অভিযোগ করেন যে, গরুর মাংস কম দেওয়া হয়েছে।

আরও পড়ুন  বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির বাসের মুখোমুখি সংঘর্ষে ২৮ শিক্ষার্থী আহত

এ নিয়ে উভয় পক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয়, যা একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। পরে তা রূপ নেয় সংঘর্ষে। এতে বর আবু বক্করসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। সংঘর্ষে আহতদের মধ্যে যাদের নাম পাওয়া গেছে তারা হলেন—আব্দুল মাজেদ সরদার (৪৮), রিপন সরদার (৪৫), রুকন সরদার (৩৮), বাবু (৩২), লাভলু (৩৫), শহিদুল্লাহ (৩৬), বুরুজ বাবুর্চি (৪৫), আল-আমিন (৩০), আলমগীর হোসেন (২৫), মাহফুজ (৩৫) এবং আবু সামা (৪৫)।

ঘটনার পর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন না করেই বরপক্ষ নববধূকে না নিয়েই ফিরে যায়। এতে উভয় পরিবার ও গ্রামবাসীর মধ্যে চরম অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান আল মামুন বলেন, “বিয়েবাড়িতে খাবার পরিবেশন নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়দের মতে, এমন ঘটনার জন্য সামাজিক সচেতনতার পাশাপাশি পারিবারিক দায়িত্বশীলতা আরও বাড়ানো জরুরি। ছোট বিষয়কে কেন্দ্র করে এভাবে সহিংসতায় জড়ানো কোনোভাবেই কাম্য নয়।

নিউজটি শেয়ার করুন

বিয়েবাড়িতে গরুর মাংস কম দেওয়ায় সংঘর্ষ, বরসহ আহত ২০

আপডেট সময় ১১:৩০:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বিয়ের অনুষ্ঠানে গরুর মাংস কম দেওয়াকে কেন্দ্র করে কনে ও বর পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বরসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। সোমবার (৯ জুন) বিকেল ৫টার দিকে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের গোদাশিমুলিয়া গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দুই বছর আগে মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি ইউনিয়নের শুভগাছা গ্রামের আমিনুর আকন্দের ছেলে আবু বক্করের (২৪) সঙ্গে একই উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের গোদাশিমুলিয়া গ্রামের আছাদুল্লাহর মেয়ের বিয়ে হয়। তবে সে সময় কোনো আনুষ্ঠানিকতা হয়নি। সম্প্রতি বর পক্ষ আনুষ্ঠানিকভাবে কনে নিতে গেলে মেয়ের বাড়িতে আয়োজন করা হয় খাবারের। বিকেল ৫টার দিকে বরপক্ষকে খাবার পরিবেশন করা হলে তারা অভিযোগ করেন যে, গরুর মাংস কম দেওয়া হয়েছে।

আরও পড়ুন  রামুতে বাস-ভ্যান মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ ৩ জন নিহত