ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

ভুটানের বিপক্ষে আজ মাঠে হামজা, অভিষেকের অপেক্ষায় ফাহামিদুল-শমিত!

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৫৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫
  • / 600

ছবি সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ফুটবল দলে যোগ দিতে ঢাকায় এসেছেন কানাডা প্রবাসী মিডফিল্ডার শমিত সোম। আজ বুধবার (৪ জুন) ভোর ৫টা ২৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান এই ফুটবলার। বিমানবন্দরে তাকে ফুল দিয়ে স্বাগত জানান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কর্মকর্তারা।

এর আগে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছেন ইংল্যান্ডপ্রবাসী ফুটবলার হামজা চৌধুরী ও জার্মানিতে খেলা তরুণ ফুটবলার ফাহামিদুল ইসলাম। এবার তাদের দলে যুক্ত হলেন শমিত সোম, যিনি দেশের জার্সিতে খেলার সুযোগে দারুণ রোমাঞ্চিত।

আরও পড়ুন  ভারতের বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা, হামজা চৌধুরীর অভিষেকের অপেক্ষায় বাংলাদেশ

বিমানবন্দরে সাংবাদিকদের শমিত বলেন, “এখানে এসে সবাইকে দেখে খুব ভালো লাগছে। ফুটবল নিয়ে সবার মধ্যে উৎসাহ দেখছি। আশা করি আমরা দল হিসেবে ভালো পারফরম্যান্স দেখাতে পারবো। দলের সঙ্গে দেখা করতে মুখিয়ে আছি।”

তিনি আরও বলেন, “কোচের সঙ্গে কথা হয়েছে কীভাবে আমরা খেলব, আমার দায়িত্ব কী হবে। ভ্রমণের কারণে গত দুই দিন অনুশীলন করতে পারিনি, তবে এখন দলীয় অনুশীলনের জন্য মুখিয়ে আছি।”

জাতীয় দলের পরবর্তী প্রস্তুতি ম্যাচ আজ বুধবার সন্ধ্যায়। ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ভুটানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচেই জাতীয় দলের হয়ে প্রথমবারের মতো মাঠে নামতে পারেন হামজা চৌধুরী। একইসঙ্গে অভিষেক হতে পারে তরুণ ফুটবলার ফাহামিদুল ইসলামেরও।

তবে মূল লক্ষ্য আগামী ১০ জুন। ওইদিন ঢাকার জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ধারণা করা হচ্ছে, এই গুরুত্বপূর্ণ ম্যাচ দিয়েই জাতীয় দলের জার্সিতে অভিষেক হবে কানাডা প্রবাসী শমিত সোমের।

নতুন প্রজন্মের ফুটবলারদের নিয়ে গড়া এই দলে বিদেশপ্রবাসী ফুটবলারদের অন্তর্ভুক্তি ইতিমধ্যেই ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন করে আশা জাগিয়েছে। এখন দেখার পালা, তারা কতটা সাফল্য এনে দিতে পারেন জাতীয় ফুটবলে।

নিউজটি শেয়ার করুন

ভুটানের বিপক্ষে আজ মাঠে হামজা, অভিষেকের অপেক্ষায় ফাহামিদুল-শমিত!

আপডেট সময় ০১:৫৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫

বাংলাদেশ জাতীয় ফুটবল দলে যোগ দিতে ঢাকায় এসেছেন কানাডা প্রবাসী মিডফিল্ডার শমিত সোম। আজ বুধবার (৪ জুন) ভোর ৫টা ২৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান এই ফুটবলার। বিমানবন্দরে তাকে ফুল দিয়ে স্বাগত জানান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কর্মকর্তারা।

এর আগে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছেন ইংল্যান্ডপ্রবাসী ফুটবলার হামজা চৌধুরী ও জার্মানিতে খেলা তরুণ ফুটবলার ফাহামিদুল ইসলাম। এবার তাদের দলে যুক্ত হলেন শমিত সোম, যিনি দেশের জার্সিতে খেলার সুযোগে দারুণ রোমাঞ্চিত।

আরও পড়ুন  বাংলাদেশের অবকাঠামো সুযোগ-সুবিধা কাজে কাজে লাগান: ভুটানি রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টার