ঢাকা ১০:০১ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

কুমিল্লায় অস্ত্র ও মাদকসহ কিশোর গ্যাংয়ের ৪ সদস্য আটক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:১৩:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫
  • / 277

ছবি সংগৃহীত

কুমিল্লার আদর্শ সদর উপজেলার রানীর বাজার এলাকা থেকে দেশীয় অস্ত্র ও মাদকসহ কিশোর গ্যাংয়ের চার সদস্যকে আটক করেছে সেনাবাহিনী। মঙ্গলবার (৩ জুন) রাত ১০টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক চারজন হলো কুমিল্লা কোতয়ালি থানার কোরপাই এলাকার চয়ন চন্দ্র শীল, চম্পকনগর গ্রামের মো. ফরিদ, দেবিদ্বার উপজেলার সুলতানপুর গ্রামের নাছির উদ্দিন এবং একই এলাকার মো. তুহিন।

আরও পড়ুন  কুমিল্লায় মেঘনা এক্সপ্রেসের ইঞ্জিনের ধাক্কায় ট্রেনের বগি লাইনচ্যুত, আহত ৫

অভিযানকালে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অবৈধ দ্রব্য জব্দ করা হয়। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে—৭৮ পিস ইয়াবা, ২৫০ গ্রাম গাঁজা, ৯টি মোবাইল ফোন, ১টি পাওয়ার ব্যাংক, ১টি চাপাতি, ১টি কুড়াল, ১টি বড় ছুরি, ২টি কাচি, ১টি কাটিং প্লাস, ১টি সিসিটিভি ডিভিআর, ১টি সেলাই রেঞ্চ, ১টি লোহার বাটুল, ২টি ক্রু ড্রাইভার, ১টি ছুরি ও সেনাবাহিনীর একটি পোশাক।

রাত ১২টার দিকে ৩৩ পদাতিক ডিভিশনের অধীন ৪৪ পদাতিক ব্রিগেডের (২৩ বীর) পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ধারকৃত সেনাবাহিনীর পোশাক একটি স্পর্শকাতর নিরাপত্তাজনক উপাদান হিসেবে বিবেচিত হচ্ছে। আইন-শৃঙ্খলা বাহিনী বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে এবং এ ঘটনায় গভীর অনুসন্ধান ও নিরাপত্তা বিশ্লেষণ শুরু হয়েছে। কিশোর গ্যাং সদস্যদের এমন তৎপরতা ভবিষ্যতে বড় ধরনের নিরাপত্তা হুমকি হয়ে দাঁড়াতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

২৩ বীর জানিয়েছে, তারা ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত রাখবে। আটক ব্যক্তিদের স্বাস্থ্য পরীক্ষা এবং প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুতের পর কুমিল্লা কোতয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

কুমিল্লায় অস্ত্র ও মাদকসহ কিশোর গ্যাংয়ের ৪ সদস্য আটক

আপডেট সময় ১০:১৩:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫

কুমিল্লার আদর্শ সদর উপজেলার রানীর বাজার এলাকা থেকে দেশীয় অস্ত্র ও মাদকসহ কিশোর গ্যাংয়ের চার সদস্যকে আটক করেছে সেনাবাহিনী। মঙ্গলবার (৩ জুন) রাত ১০টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক চারজন হলো কুমিল্লা কোতয়ালি থানার কোরপাই এলাকার চয়ন চন্দ্র শীল, চম্পকনগর গ্রামের মো. ফরিদ, দেবিদ্বার উপজেলার সুলতানপুর গ্রামের নাছির উদ্দিন এবং একই এলাকার মো. তুহিন।

আরও পড়ুন  জাফলং চা বাগান থেকে ৪৭৯ বোতল বিদেশি মদসহ আটক ৪ জন