ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

দিনাজপুরে বাম্পার ফলনের সম্ভাবনা জাগাচ্ছে নতুন ধান ব্রি-১০২

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:০৯:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫
  • / 664

ছবি সংগৃহীত

দিনাজপুরের কৃষি ক্ষেত্রে নতুন আশার সঞ্চার ঘটিয়েছে উচ্চ ফলনশীল ও জিংক সমৃদ্ধ বোরো মৌসুমের ধানের নতুন জাত ব্রি-১০২। ধানের জন্য খ্যাত এই জেলায় খাদ্য উৎপাদন বাড়ানোর পাশাপাশি কৃষকদের লাভবান করায় সম্ভাবনার নতুন দিগন্ত খুলে দিচ্ছে এই জাত।

সদর উপজেলার ১০ নম্বর কমলপুর ইউনিয়নের দানিহারী গ্রামে কৃষক মো. গোলাম মোস্তফা পরীক্ষামূলকভাবে ১ বিঘা জমিতে এই জাতের ধান আবাদ করেছেন। সরেজমিনে গিয়ে দেখা গেছে, তার প্রদর্শনী প্লটে এক শতাংশ জমি থেকে উৎপাদন হয়েছে ১ মনেরও বেশি ধান। তিনি জানান, চিকন ধানের মধ্যে ব্রি-১০২ সর্বোচ্চ ফলন দিয়েছে এবং এতে রোগ-বালাইও কম। লম্বা ও চিকন দানার এই ধানের ভাত ঝরঝরে, সুস্বাদু এবং খরচ তুলনামূলকভাবে কম, ফলে কৃষকরা ভালো লাভের আশায় আগ্রহী হয়ে উঠেছেন।

আরও পড়ুন  দিনাজপুরে বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় সাবেক এমপিসহ গ্রেপ্তার ৭৫

গোলাম মোস্তফা আরও জানান, তার ক্ষেতের ধান দেখে আশেপাশের অনেক কৃষক আগ্রহ প্রকাশ করছেন এবং অনেকেই ইতোমধ্যে এই ধানের বীজ সংগ্রহে আগ্রহ দেখিয়েছেন।

সদর উপজেলার কৃষি কর্মকর্তা হোসাইন মো. আবু সুফিয়ান জানান, পিকেএসএফ কৃষি ইউনিটের সহায়তায় এবারই প্রথম সদর উপজেলায় ব্রি-১০২ জাতের ধান আবাদ হয়েছে। এই ধানের শীষগুলো পরিপুষ্ট ও ভারী, রোগবালাই কম, খরচও তুলনামূলকভাবে কম হয়। ব্রি-২৯ বা অন্যান্য চিকন জাতের বিকল্প হিসেবে ব্রি-১০২ ধানকে চাষের উপযুক্ত হিসেবে বিবেচনা করা হচ্ছে। তার মতে, এবার ১ বিঘায় শুরু হলেও আগামীতে এই আবাদ ১০ থেকে ১২ বিঘা পর্যন্ত ছড়িয়ে যাবে।

দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক মো. আফজাল হোসেন জানান, এবছর দিনাজপুরে মোট ২২০ হেক্টর জমিতে ব্রি-১০২ ধানের চাষ হয়েছে এবং এটি দিন দিন বাড়ছে। কৃষকদের আগ্রহ ও উৎপাদন ক্ষমতার ভিত্তিতে ব্রি-১০২ ধান দিনাজপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে জনপ্রিয় হয়ে উঠছে।

উল্লেখ্য, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ২০২৩ সালে এই জিংক সমৃদ্ধ উচ্চ ফলনশীল বোরো জাত ব্রি-১০২ অবমুক্ত করে, যা এখন কৃষকদের মধ্যে আশার আলো ছড়াচ্ছে।

নিউজটি শেয়ার করুন

দিনাজপুরে বাম্পার ফলনের সম্ভাবনা জাগাচ্ছে নতুন ধান ব্রি-১০২

আপডেট সময় ১১:০৯:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫

দিনাজপুরের কৃষি ক্ষেত্রে নতুন আশার সঞ্চার ঘটিয়েছে উচ্চ ফলনশীল ও জিংক সমৃদ্ধ বোরো মৌসুমের ধানের নতুন জাত ব্রি-১০২। ধানের জন্য খ্যাত এই জেলায় খাদ্য উৎপাদন বাড়ানোর পাশাপাশি কৃষকদের লাভবান করায় সম্ভাবনার নতুন দিগন্ত খুলে দিচ্ছে এই জাত।

সদর উপজেলার ১০ নম্বর কমলপুর ইউনিয়নের দানিহারী গ্রামে কৃষক মো. গোলাম মোস্তফা পরীক্ষামূলকভাবে ১ বিঘা জমিতে এই জাতের ধান আবাদ করেছেন। সরেজমিনে গিয়ে দেখা গেছে, তার প্রদর্শনী প্লটে এক শতাংশ জমি থেকে উৎপাদন হয়েছে ১ মনেরও বেশি ধান। তিনি জানান, চিকন ধানের মধ্যে ব্রি-১০২ সর্বোচ্চ ফলন দিয়েছে এবং এতে রোগ-বালাইও কম। লম্বা ও চিকন দানার এই ধানের ভাত ঝরঝরে, সুস্বাদু এবং খরচ তুলনামূলকভাবে কম, ফলে কৃষকরা ভালো লাভের আশায় আগ্রহী হয়ে উঠেছেন।

আরও পড়ুন  পঞ্চগড়ে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত অন্তত ২০