ঢাকা ০৮:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

সিনহা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায় আজ (২ জুন)

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৪৩:১১ পূর্বাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
  • / 454

ছবি সংগৃহীত

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের দায়মুক্তির আবেদন (আপিল) শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে রায় ঘোষণার জন্য আগামী সোমবার, ২ জুন দিন ধার্য করেছেন হাইকোর্ট।

আরও পড়ুন  মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল-স্বপ্নার আপিল শুনানির জন্য গ্রহণ হাইকোর্টের

বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মোহাম্মদ সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এ রায় ঘোষণা করবেন।

রাষ্ট্রপক্ষে আদালতে শুনানি পরিচালনা করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল হুমায়ুন কবির মঞ্জু এবং শামীমা দিপ্তি। অন্যদিকে, আসামিপক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এসএম শাহাজাহান।

উল্লেখ্য, ২০২০ সালের ৩১ জুলাই রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর তল্লাশি চৌকিতে পুলিশের গুলিতে নিহত হন সাবেক মেজর সিনহা মো. রাশেদ খান। গুলি চালান বাহারছড়া তদন্তকেন্দ্রের তৎকালীন ইনচার্জ পরিদর্শক লিয়াকত আলী। ঘটনার পাঁচ দিন পর, ৫ আগস্ট নিহত সিনহার বড় বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে আদালতে হত্যা মামলা দায়ের করেন।

এরপর মামলাটি তদন্ত করে র‍্যাব। তদন্ত শেষে ২০২০ সালের ১৩ ডিসেম্বর কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে ১৫ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করে সংস্থাটি। চার্জশিটে এ হত্যাকাণ্ডকে ‘পরিকল্পিত’ বলে উল্লেখ করা হয়।

২০২২ সালের ৩১ জানুয়ারি কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন। রায়ে টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও বাহারছড়া তদন্ত কেন্দ্রের সাবেক পরিদর্শক লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড দেন আদালত। একইসঙ্গে আরও ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

যাবজ্জীবনপ্রাপ্তদের মধ্যে একজন উপ-পরিদর্শকসহ তিন পুলিশ সদস্য এবং পুলিশের তিন সোর্স (তথ্যদাতা) রয়েছেন। এছাড়া মামলার সাত আসামিকে খালাস দেওয়া হয়। রায় ঘোষণার পর ২০২২ সালের ৮ ফেব্রুয়ারি মৃত্যুদণ্ডপ্রাপ্তদের ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয়। পাশাপাশি কারাগারে থাকা দণ্ডিত আসামিরাও আপিল করেন।

সব পক্ষের যুক্তি-তর্ক শুনানি শেষে এখন রায়ের অপেক্ষা। দেশবাসীর দৃষ্টি এখন হাইকোর্টের ২ জুন ঘোষিতব্য ঐতিহাসিক রায়ের দিকে।

নিউজটি শেয়ার করুন

সিনহা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায় আজ (২ জুন)

আপডেট সময় ১০:৪৩:১১ পূর্বাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের দায়মুক্তির আবেদন (আপিল) শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে রায় ঘোষণার জন্য আগামী সোমবার, ২ জুন দিন ধার্য করেছেন হাইকোর্ট।

আরও পড়ুন  অধ্যাপক ইউনূসসহ ৭ জনের আপিল মঞ্জুর, দুদকের মামলা খারিজ