ঢাকা ০১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

জার্মানিতে বাড়ির ওপর বিমান বিধ্বস্ত: নিহত ২

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:২৪:৩০ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
  • / 521

ছবি সংগৃহীত

জার্মানির পশ্চিমাঞ্চলে একটি বাড়ির ওপর ছোট আকারের জেট বিমান বিধ্বস্ত হয়ে ভয়াবহ দুর্ঘটনার সৃষ্টি করেছে। এতে পাইলটসহ দুইজনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় গণমাধ্যমের খবরে জানা গেছে।

শনিবার (৩১ মে) সকালে দেশটির মোনচেনগ্ল্যাডবাখ শহরের কাছাকাছি একটি আবাসিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিধ্বস্ত হওয়ার পরপরই আগুন ধরে যায় বাড়িটির সামনের অংশে, যা মুহূর্তেই ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী।

আরও পড়ুন  মেয়েকে বাঁচাতে ছুটে গিয়ে আগুনে দগ্ধ মা রজনী, ফিরলেন লাশ হয়ে

জানা গেছে, বিমানটি মোনচেনগ্ল্যাডবাখ শহরের বিমানবন্দরে জরুরি অবতরণ করার চেষ্টা করছিল। এর ঠিক কয়েক মিনিট আগেই পাইলট আকাশে থাকা অবস্থায় কন্ট্রোল টাওয়ারে বিমানের ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটির কথা জানান। কিন্তু তার কিছুক্ষণের মধ্যেই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়ির ওপর ভেঙে পড়ে।

উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে দুজনের মরদেহ উদ্ধার করেছে। তাদের মধ্যে একজন হলেন বিমানের পাইলট, আরেকজন সেই বাড়িরই একজন বাসিন্দা বলে ধারণা করা হচ্ছে। নিহতদের পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

এদিকে, আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন অগ্নিনির্বাপক কর্মীরা। বিমানটির ধ্বংসাবশেষ এবং ক্ষতিগ্রস্ত বাড়িটি ঘিরে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত এলাকাবাসীকে দূরে থাকতে বলা হয়েছে।

তবে এখনো পর্যন্ত কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা স্পষ্ট নয়। তদন্তকারী দল ইতোমধ্যে কাজ শুরু করেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে বিমানের ব্ল্যাক বক্স উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

স্থানীয় সময় সকাল থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে দুর্ঘটনার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, আগুনের লেলিহান শিখা ও ধোঁয়ার কুণ্ডলি আকাশে উঠছে, আশপাশের বাসিন্দারা আতঙ্কে দৌঁড়ে এলাকা ছাড়ছেন।

এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রশাসন জানিয়েছে, উদ্ধার অভিযান এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দুর্ঘটনাস্থল জনসাধারণের জন্য নিষিদ্ধ রাখা হবে।

নিউজটি শেয়ার করুন

জার্মানিতে বাড়ির ওপর বিমান বিধ্বস্ত: নিহত ২

আপডেট সময় ০৮:২৪:৩০ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫

জার্মানির পশ্চিমাঞ্চলে একটি বাড়ির ওপর ছোট আকারের জেট বিমান বিধ্বস্ত হয়ে ভয়াবহ দুর্ঘটনার সৃষ্টি করেছে। এতে পাইলটসহ দুইজনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় গণমাধ্যমের খবরে জানা গেছে।

শনিবার (৩১ মে) সকালে দেশটির মোনচেনগ্ল্যাডবাখ শহরের কাছাকাছি একটি আবাসিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিধ্বস্ত হওয়ার পরপরই আগুন ধরে যায় বাড়িটির সামনের অংশে, যা মুহূর্তেই ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী।

আরও পড়ুন  দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা নিষ্ক্রিয় করতে জার্মানিতে নজিরবিহীন অভিযান