ঢাকা ০১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

গণতন্ত্র পদে পদে বাধাপ্রাপ্ত হচ্ছে: খালেদা জিয়া

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৫১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
  • / 525

ছবি সংগৃহীত

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেছেন, দেশে গণতন্ত্রের নিরবচ্ছিন্ন পদযাত্রা পদে পদে বাধাপ্রাপ্ত হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, খুব শিগগিরই বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে।

আরও পড়ুন  স্বাধীনতার উদ্দেশ্য ছিল গণতন্ত্র ও অর্থনৈতিক মুক্তি : মঈন খান

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি দেওয়া তাঁর বক্তব্য প্রচারিত হয়।

খালেদা জিয়া বলেন, “শহীদ জিয়ার শাহাদাতের জন্য যে গণতন্ত্র প্রতিষ্ঠা ও সার্বভৌমত্ব রক্ষার লড়াই হয়েছিল, সেই গণতন্ত্রের চলমান পদযাত্রা আজ বাধাগ্রস্ত হচ্ছে। তবে আমরা আশা করি, শিগগিরই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে।”

তিনি আরও বলেন, “গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হোক, এই অঙ্গীকার করতে হবে সবাইকে। বিএনপির সকল নেতা-কর্মী এবং দেশবাসীকে সুশৃঙ্খলভাবে এগিয়ে চলার আহ্বান জানাচ্ছি।”

খালেদা জিয়া শহীদ জিয়ার নীতি ও রাজনীতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, “মনে রাখতে হবে, সবার জন্য গণতন্ত্র ও উন্নয়নের মাধ্যমে সকল সমস্যার সমাধানের যে রাজনীতি শহীদ জিয়া রেখে গেছেন, তা বাস্তবায়ন করেই তাঁকে শ্রদ্ধা জানাতে হবে।”

অন্যদিকে, আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যিনি প্রধান আলোচক ছিলেন। সভাপতিত্ব করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য মঈন খান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, সালাহউদ্দিন আহমেদ এবং অর্থনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক মাহবুব উল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

গণতন্ত্র পদে পদে বাধাপ্রাপ্ত হচ্ছে: খালেদা জিয়া

আপডেট সময় ০৭:৫১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেছেন, দেশে গণতন্ত্রের নিরবচ্ছিন্ন পদযাত্রা পদে পদে বাধাপ্রাপ্ত হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, খুব শিগগিরই বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে।

আরও পড়ুন  পরিবারের সংস্পর্শে ভালো আছেন খালেদা জিয়া