ঢাকা ০১:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশ দলে চমক দেশে এখনও অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল মাজারের দিঘির কুমিরকে সরিয়ে নেওয়া হলো খুলনায় নেত্রকোনায় পাওনা দুই হাজার টাকার দ্বন্দ্বে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা সান মারিনো—বিশ্বের প্রাচীনতম প্রজাতন্ত্রের এক অনন্য গল্প মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন বিদ্যুতের মূল্যবৃদ্ধি; কার্যকর জুন থেকেই বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন মার্কিন শুল্ক প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী শিশু রামিসা হত্যা মামলা: আদালতে অপরাধ স্বীকার সোহেল রানার, যুক্তিতর্ক বৃহস্পতিবার

৩ মাসে নির্বাচন সম্ভব, ১০ মাসেও দেয়া হচ্ছে না নির্বাচন: তারেক রহমান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:১১:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫
  • / 381

ছবি সংগৃহীত

তিন মাসে নির্বাচন দেওয়া সম্ভব হলেও অন্তর্বর্তী সরকার দশ মাসেও নির্বাচন দেয়নি এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (২৮ মে) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক মহাসমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা’ শীর্ষক এ মহাসমাবেশের আয়োজন করে বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। এতে ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও ফরিদপুর বিভাগের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

আরও পড়ুন  ‘আজ থেকে আমরা সবাই স্বাধীন’—নির্বাচন-পরবর্তী সংবাদ সম্মেলনে তারেক রহমান

তারেক রহমান বলেন, “নির্বাচন নিয়ে টালবাহানা শুরু হয়েছে। সংস্কারের নামে সময়ক্ষেপণের আড়ালে ভিন্ন উদ্দেশ্য রয়েছে। আমরা স্পষ্ট করে জানিয়ে দিতে চাই আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে।”

তিনি দলীয় নেতাকর্মীদের এখন থেকেই নির্বাচনের প্রস্তুতি নিতে আহ্বান জানিয়ে বলেন, “যারা জনগণের প্রতিনিধি হবেন, সেই তরুণ নেতাকর্মীদের জনগণের মন জয় করার জন্য মাঠে নামতে হবে।”

তরুণ ও নারীদের রাজনীতিতে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, “তরুণ সমাজ ও নারীদের বাইরে রেখে দেশ এগিয়ে যেতে পারে না। বিএনপির রাজনীতি হবে কর্মসংস্থানভিত্তিক। তরুণদের আশা-আকাঙ্ক্ষাকে সামনে রেখেই আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা।”

আইনের শাসন ও বিচারব্যবস্থার স্বাধীনতা নিয়ে সরকারের ব্যর্থতার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, “ইশরাক হোসেনের শপথ নিয়ে যে স্বৈরাচারী সিদ্ধান্ত এসেছে, তা আদালতের রায়ের প্রতি অবজ্ঞা। যারা আদালতের সিদ্ধান্ত মানে না, তাদের থেকে সংস্কার প্রত্যাশা করা যায় না।”

বিদেশি প্রভাব নয়, দেশীয় স্বার্থে রাজনীতি করতে হবে উল্লেখ করে তিনি বলেন, “যারা ক্ষমতা ধরে রাখতে চান, তারা জনগণের কাতারে এসে নির্বাচনের মাধ্যমে নিজেদের অবস্থান নিশ্চিত করুন।”

মহাসমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন যুবদলের সভাপতি মোনায়েম মুন্না এবং সঞ্চালনায় ছিলেন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান ও ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।

নিউজটি শেয়ার করুন

৩ মাসে নির্বাচন সম্ভব, ১০ মাসেও দেয়া হচ্ছে না নির্বাচন: তারেক রহমান

আপডেট সময় ০৮:১১:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫

তিন মাসে নির্বাচন দেওয়া সম্ভব হলেও অন্তর্বর্তী সরকার দশ মাসেও নির্বাচন দেয়নি এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (২৮ মে) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক মহাসমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা’ শীর্ষক এ মহাসমাবেশের আয়োজন করে বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। এতে ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও ফরিদপুর বিভাগের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

আরও পড়ুন  কোন দল একা আন্দোলন করেননি, সবাই জুলাই অভ্যুত্থানে নেমে এসেছিল : ফখরুল