ঢাকা ১২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ

সরকারের শীর্ষ থেকে তৃণমূল পর্যন্ত পচন ধরেছে: বিএনপির মহাসমাবেশে মির্জা আব্বাস

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৩০:০৬ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫
  • / 523

ছবি: সংগৃহীত

সরকারের শীর্ষ থেকে তৃণমূল পর্যন্ত পচন ধরেছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, “এই সরকার যদি আরও কিছুদিন থাকে, তবে আওয়ামী লীগ যা করেছে, তার চেয়েও খারাপ পরিস্থিতি সৃষ্টি হবে।”

বুধবার (২৮ মে) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এক মহাসমাবেশে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন  কানাডা, তিউনিসিয়া ও মরক্কো থেকে এক লাখ ৫ হাজার টন সার কিনছে সরকার

মির্জা আব্বাস বলেন, “বর্তমান অন্তর্বর্তী সরকারকে জনগণের আকাঙ্ক্ষার সরকার বলা হলেও, আমরা তাদের কাছ থেকে আস্থা তো দূরের কথা, পেয়েছি কেবল অবজ্ঞা। এ সরকার দেশবাসীর নয়, অধিকাংশ সদস্যই এই দেশের নাগরিক বলেও মনে হয় না।”

তিনি আরও বলেন, “তারুণ্যের এই মহাসমাবেশ একটি শক্ত বার্তা দিচ্ছে। এটি আমাদের আন্দোলনের অনুপ্রেরণা জোগাচ্ছে। বর্তমান সরকার একটি উপনিবেশিক আচরণকারী সরকারে পরিণত হয়েছে। তারা ৯ মাসে কিছুই করতে পারেনি, ৯ বছরেও পারবে না, এমনকি ৯০ বছরেও না।”

সরকারের করিডর পরিকল্পনা নিয়ে প্রশ্ন তুলে মির্জা আব্বাস বলেন, “আমরা করিডরের লাভ-লোকসান দেখতে চাই না। আমরা যেমন ছিলাম তেমনই থাকতে চাই। নিউমুরিং টার্মিনাল আবারও হস্তান্তর করতে চাচ্ছেন—জনগণকে এতটা বোকা ভাববেন না। স্টারলিংক এনেছেন কাদের জন্য? আরাকান আর্মির জন্য? করিডর বানানো হচ্ছে কী কারণে? এসবের পেছনে ষড়যন্ত্র রয়েছে। কিন্তু আমরা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জীবন দিতে প্রস্তুত।”

এই মহাসমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা’ শীর্ষক এই কর্মসূচির আয়োজন করে বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠন—জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। এতে ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও ফরিদপুর বিভাগের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

মহাসমাবেশে সভাপতিত্ব করেন যুবদলের সভাপতি মোনায়েম মুন্না। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান ও ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।

বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদসহ আরও অনেকে।

নিউজটি শেয়ার করুন

সরকারের শীর্ষ থেকে তৃণমূল পর্যন্ত পচন ধরেছে: বিএনপির মহাসমাবেশে মির্জা আব্বাস

আপডেট সময় ০৬:৩০:০৬ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫

সরকারের শীর্ষ থেকে তৃণমূল পর্যন্ত পচন ধরেছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, “এই সরকার যদি আরও কিছুদিন থাকে, তবে আওয়ামী লীগ যা করেছে, তার চেয়েও খারাপ পরিস্থিতি সৃষ্টি হবে।”

বুধবার (২৮ মে) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এক মহাসমাবেশে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন  ৫ আগস্ট দেশের মানুষ বুক ভরে শ্বাস নিতে পেরেছে : তারেক রহমান