ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান

জাপান সফরে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:০৯:২৫ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫
  • / 437

ছবি সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস চার দিনের সরকারি সফরে জাপান পৌঁছেছেন। বুধবার (২৮ মে) স্থানীয় সময় বেলা ১১টার দিকে তিনি টোকিও পৌঁছান। এর আগে হংকংয়ে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেন তিনি।

হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে মঙ্গলবার ভোররাতে পৌঁছালে দেশটির শ্রমমন্ত্রী ক্রিস সান অধ্যাপক ইউনূসকে স্বাগত জানান। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

আরও পড়ুন  প্রবাসী বাংলাদেশিদের অভ্যর্থনায় জাপানে এনসিপি নেতারা

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সোমবার দিবাগত রাত ২টা ১০ মিনিটে ক্যাথে প্যাসিফিক এয়ারলাইনসের একটি ফ্লাইটে টোকিওর উদ্দেশে রওনা দেন ড. ইউনূস ও তার সফরসঙ্গীরা।

এই সফরে ড. মুহাম্মদ ইউনূস জাপানের রাজধানী টোকিওতে অনুষ্ঠিতব্য নিক্কেই ফোরামের ‘ফিউচার অব এশিয়া’ শীর্ষক সম্মেলনে অংশ নেবেন। এছাড়াও, তিনি জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে একটি গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন বলে জানা গেছে।

চার দিনের এ সফর শেষে প্রধান উপদেষ্টা আগামী ৩১ মে দেশে ফিরবেন।

প্রসঙ্গত, ‘ফিউচার অব এশিয়া’ সম্মেলনটি এশিয়ার রাজনৈতিক ও অর্থনৈতিক অগ্রগতিকে ঘিরে গুরুত্বপূর্ণ আলোচনার একটি আন্তর্জাতিক মঞ্চ হিসেবে বিবেচিত। প্রতি বছর এই ফোরামে বিশ্ব নেতৃবৃন্দ, অর্থনীতিবিদ, ও ব্যবসায়ীরা অংশ নিয়ে ভবিষ্যৎ এশিয়ার উন্নয়ন পথনকশা নিয়ে মতবিনিময় করেন।

প্রধান উপদেষ্টার এ সফরকে আন্তর্জাতিক সহযোগিতা ও কূটনৈতিক সম্পর্ক জোরদারে এক ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

বিষয় :

নিউজটি শেয়ার করুন

জাপান সফরে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

আপডেট সময় ১২:০৯:২৫ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫