ঢাকা ০৬:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী

হামবুর্গ রেলস্টেশনে ছুরি হামলায় আহত ১৭, নারী হামলাকারী গ্রেপ্তার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:১৪:৪০ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
  • / 464

ছবি সংগৃহীত

জার্মানির উত্তরাঞ্চলীয় শহর হামবুর্গের প্রধান রেলস্টেশনে ভয়াবহ ছুরি হামলায় অন্তত ১৭ জন আহত হয়েছেন। এ ঘটনায় এক নারীকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করেছে পুলিশ।

জরুরি সেবাদানকারী সংস্থার বরাতে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় শহরের কেন্দ্রস্থলে অবস্থিত ব্যস্ত রেলস্টেশনটিতে হঠাৎ করে হামলা চালানো হয়। আহতদের মধ্যে অন্তত চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকেরা জানিয়েছেন।

আরও পড়ুন  ট্রেনের টিকিট নিয়ে দুর্নীতি: ঈদযাত্রায় আট রেলস্টেশনে দুদকের অভিযান শুরু

হামবুর্গ পুলিশের মুখপাত্র ফ্লোরিয়ান অ্যাবেনসেথ জানান, ৩৯ বছর বয়সী এক জার্মান নারীকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলেই গ্রেপ্তার করে। তিনি বলেন, “পুলিশ কর্মকর্তারা তাঁর কাছে পৌঁছানোর পর কোনো ধরনের প্রতিরোধ ছাড়াই ওই নারী আত্মসমর্পণ করেন।”

এআরডি নামের জার্মান রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম জানায়, গ্রেপ্তার হওয়া নারী হামলার সময় একাই ছিলেন এবং পুলিশ ধারণা করছে তিনি এককভাবে এ ঘটনা ঘটিয়েছেন। তবে তাঁর হামলার পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কিছু জানা যায়নি।

পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, গ্রেপ্তার হওয়া নারী মানসিক সমস্যায় ভুগছিলেন কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। হামলার উদ্দেশ্য ও পটভূমি জানতে এখনো তদন্ত চলছে।

হ্যানোভার ফেডারেল পুলিশ অধিদপ্তরের এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেন, “প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, ওই নারী যাত্রীদের লক্ষ্য করে হামলা চালিয়েছেন।”

ঘটনার পরপরই সতর্কতা হিসেবে রেলস্টেশনের চারটি প্ল্যাটফর্ম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। এতে ওই সময়ের ট্রেন চলাচল বিঘ্নিত হয় এবং যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়।

এদিকে, হামলার ঘটনার নিন্দা জানিয়ে জার্মানির রাষ্ট্রীয় মালিকানাধীন রেলওয়ে সংস্থা ডয়চে বান এক বিবৃতিতে বলেছে, “এই হামলায় আমরা গভীরভাবে মর্মাহত। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।”

হামলার কারণ ও হামলাকারীর পরিচয় নিয়ে এখনও বিস্তারিত তদন্ত চলছে। দেশটির জনগণ ও গণমাধ্যমের দৃষ্টি এখন হামবুর্গের এই ঘটনার পরবর্তী আপডেটের দিকে।

নিউজটি শেয়ার করুন

হামবুর্গ রেলস্টেশনে ছুরি হামলায় আহত ১৭, নারী হামলাকারী গ্রেপ্তার

আপডেট সময় ০৩:১৪:৪০ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫