ঢাকা ১১:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু

বৈষম্যবিরোধী আন্দোলন ছাড়লেন, কিশোরগঞ্জে ৩০ নেতাকর্মীর ছাত্রদলে যোগদান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৪১:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
  • / 503

ছবি সংগৃহীত

কিশোরগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে পদত্যাগ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে (ছাত্রদল) যোগ দিয়েছেন ৩০ জন নেতাকর্মী। কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম-আহ্বায়ক মো. মাশরাফী মর্তুজার নেতৃত্বে এ যোগদান অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার দুপুরে জেলা ছাত্রদলের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার রাতে কিশোরগঞ্জ জেলা বিএনপি কার্যালয়ে ছাত্রদলের কর্মীসভায় আনুষ্ঠানিকভাবে তারা ছাত্রদলে যোগ দেন।

আরও পড়ুন  জুলাই বিপ্লবে বিএনপির ১৭ বছরের আন্দোলন সফল হয়েছে: রিজভী

নতুন নেতাকর্মীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা ও কেন্দ্রীয় ছাত্রদলের নেতারা। এসময় উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি হাফিজুর রহমান সোহান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাসনাইন নাহিয়ান সজীব, আব্দুর রহিম রনি, কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শরিফুল ইসলাম নিশাদ, সাধারণ সম্পাদক রেদোয়ান রহমান ওয়াকিউর, সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি রাফিউল ইসলাম সাকিব এবং সাধারণ সম্পাদক মুক্তাদির আল বিরুনী।

যোগদানের বিষয়ে মো. মাশরাফী মর্তুজা বলেন, “আমি পারিবারিকভাবে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী। জুলাই-আগস্টের অভ্যুত্থানে আমার সক্রিয় ভূমিকার স্বীকৃতি হিসেবে আমাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কিশোরগঞ্জ জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক করা হয়েছিল। তবে আমি মনে করি, ছাত্রদলের আদর্শ ও নেতৃত্বের প্রতি আমার বিশ্বাস আরও গভীর। তাই অনুসারীদের নিয়ে পদত্যাগ করে ছাত্রদলে যোগ দিয়েছি।”

তবে তিনি বৈষম্যবিরোধী আন্দোলন থেকে পদত্যাগের নির্দিষ্ট কারণ বিস্তারিতভাবে ব্যাখ্যা করেননি।

এ বিষয়ে কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শরিফুল ইসলাম নিশাদ বলেন, “মাশরাফী মর্তুজার নেতৃত্বে এই নতুন নেতৃত্বের যোগদান ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করবে। আমরা একসঙ্গে কাজ করে কিশোরগঞ্জে ছাত্রদলকে আরও সুসংগঠিত করব।”

এই যোগদানে কিশোরগঞ্জে ছাত্রদলের রাজনৈতিক গতিপ্রবাহে নতুন গতি সঞ্চার হয়েছে বলে নেতাকর্মীরা মনে করছেন।

নিউজটি শেয়ার করুন

বৈষম্যবিরোধী আন্দোলন ছাড়লেন, কিশোরগঞ্জে ৩০ নেতাকর্মীর ছাত্রদলে যোগদান

আপডেট সময় ০৫:৪১:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

কিশোরগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে পদত্যাগ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে (ছাত্রদল) যোগ দিয়েছেন ৩০ জন নেতাকর্মী। কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম-আহ্বায়ক মো. মাশরাফী মর্তুজার নেতৃত্বে এ যোগদান অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার দুপুরে জেলা ছাত্রদলের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার রাতে কিশোরগঞ্জ জেলা বিএনপি কার্যালয়ে ছাত্রদলের কর্মীসভায় আনুষ্ঠানিকভাবে তারা ছাত্রদলে যোগ দেন।

আরও পড়ুন  বরিশাল নার্সিং কলেজে আন্দোলনে হামলা, আহত ৩ শিক্ষার্থী, উত্তপ্ত ক্যাম্পাস