ঢাকা ০২:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশ দলে চমক দেশে এখনও অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল মাজারের দিঘির কুমিরকে সরিয়ে নেওয়া হলো খুলনায় নেত্রকোনায় পাওনা দুই হাজার টাকার দ্বন্দ্বে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা সান মারিনো—বিশ্বের প্রাচীনতম প্রজাতন্ত্রের এক অনন্য গল্প মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন বিদ্যুতের মূল্যবৃদ্ধি; কার্যকর জুন থেকেই বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন মার্কিন শুল্ক প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী শিশু রামিসা হত্যা মামলা: আদালতে অপরাধ স্বীকার সোহেল রানার, যুক্তিতর্ক বৃহস্পতিবার

আকস্মিক বৃষ্টিতে তিস্তা পাড়ের বাদাম চাষে বড় ধরনের ক্ষতি, হতাশায় কৃষকরা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:১৩:৩০ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫
  • / 381

ছবি: সংগৃহীত

রংপুরের গঙ্গাচড়া উপজেলার লক্ষীটারী ইউনিয়নের চর ইসরকুল এলাকার কৃষক হাসান আলী হতাশ কণ্ঠে বললেন, ‘৪০ শতাংশ জমিতে বাদাম চাষ করছি। সার-পানি মিলে খরচ হইছে প্রায় ১৫ হাজার টাকা। কিন্তু অসময়ের বৃষ্টিতে পানির নিচে গেছে সব। পানি না আসলে ৮-১০ মন বাদাম হইতো, ৪০-৫০ হাজার টাকার মতো বিক্রি হতো। এখন দুই মনও হবে না।’

শুধু হাসান আলী নন, একই এলাকার কৃষক ফারুক মিয়াও পড়েছেন একই বিপদে। তিনি স্থানীয় সমবায় সমিতি থেকে লোন নিয়ে ১২০ শতাংশ জমিতে বাদাম চাষ করেছিলেন। বীজ, পানি, সারসহ বিভিন্ন খাতে তার খরচ হয়েছে ৫৫ হাজার টাকা। কয়েক দিনের মধ্যে ফসল ঘরে তুলতে পারলে লাভ হতো আরও ৭০-৮০ হাজার টাকা। কিন্তু এখন সেই আশাও ভেসে গেছে বৃষ্টির পানিতে।

আরও পড়ুন  ধরলা তীরের পতিত জমিতে মিষ্টি কুমড়ার বাম্পার ফলল, সোনার ফসলে কৃষকের হাসি

এই দৃশ্য শুধু চর ইসরকুল নয়, তিস্তা তীরবর্তী বেশিরভাগ চরাঞ্চলের চাষিদেরই। বাদাম, ধান ও মৌসুমি সবজি নিয়ে যারা স্বপ্ন বুনেছিলেন, হঠাৎ পানি উঠে সেই স্বপ্ন এখন ভেসে যাচ্ছে।

নদী ও পানি বিশেষজ্ঞরা বলছেন, প্রতি বছর সময়-অসময়ে বন্যা হওয়ার ফলে তিস্তার তলদেশে পলি জমে নদীর ধারণক্ষমতা কমে যাচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, প্রতিবছর তিস্তা নদী দুই কোটি টনের বেশি পলি বহন করে, যা নদীর বুক ভরাট করে ফেলছে।

রংপুর আবহাওয়া অফিস জানায়, গত ২৪ ঘণ্টায় অঞ্চলে ১৯১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। তিস্তা নদীর পানি এখনো বিপদসীমার ৮৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও হঠাৎ বৃষ্টিতে শুকনো নদীতে আবার পানি ফিরে আসায় চরাঞ্চলের ফসল ডুবে গেছে।

সরেজমিন ঘুরে দেখা গেছে, পূর্ব ও পশ্চিম ইচলী, কেল্লার পাড়, বাগেরহাট, পীরগাছা ও কাউনিয়া অংশের চরাঞ্চলে পানি উঠে শতাধিক চাষির ক্ষতি হয়েছে। বিশেষ করে বাদাম ক্ষেত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে কৃষকরা অপরিপক্ব বাদাম তুলতে বাধ্য হচ্ছেন, যাতে একেবারেই ক্ষতির মুখে না পড়েন।

রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. সিরাজুল ইসলাম জানান, বাদাম, ধান ও সবজি মিলিয়ে এখন পর্যন্ত প্রায় ৩৫ হেক্টর জমির ফসল পানির নিচে গেছে বলে তথ্য পাওয়া গেছে। ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন কর্মকর্তারা।

এই ক্ষতি কাটিয়ে ওঠা কৃষকদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

আকস্মিক বৃষ্টিতে তিস্তা পাড়ের বাদাম চাষে বড় ধরনের ক্ষতি, হতাশায় কৃষকরা

আপডেট সময় ০১:১৩:৩০ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫

রংপুরের গঙ্গাচড়া উপজেলার লক্ষীটারী ইউনিয়নের চর ইসরকুল এলাকার কৃষক হাসান আলী হতাশ কণ্ঠে বললেন, ‘৪০ শতাংশ জমিতে বাদাম চাষ করছি। সার-পানি মিলে খরচ হইছে প্রায় ১৫ হাজার টাকা। কিন্তু অসময়ের বৃষ্টিতে পানির নিচে গেছে সব। পানি না আসলে ৮-১০ মন বাদাম হইতো, ৪০-৫০ হাজার টাকার মতো বিক্রি হতো। এখন দুই মনও হবে না।’

শুধু হাসান আলী নন, একই এলাকার কৃষক ফারুক মিয়াও পড়েছেন একই বিপদে। তিনি স্থানীয় সমবায় সমিতি থেকে লোন নিয়ে ১২০ শতাংশ জমিতে বাদাম চাষ করেছিলেন। বীজ, পানি, সারসহ বিভিন্ন খাতে তার খরচ হয়েছে ৫৫ হাজার টাকা। কয়েক দিনের মধ্যে ফসল ঘরে তুলতে পারলে লাভ হতো আরও ৭০-৮০ হাজার টাকা। কিন্তু এখন সেই আশাও ভেসে গেছে বৃষ্টির পানিতে।

আরও পড়ুন  সাগরে নিম্নচাপ, টানা বৃষ্টিতে ভোগান্তি—বৃষ্টি থাকবে আরও দুদিন