ঢাকা ০২:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশ দলে চমক দেশে এখনও অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল মাজারের দিঘির কুমিরকে সরিয়ে নেওয়া হলো খুলনায় নেত্রকোনায় পাওনা দুই হাজার টাকার দ্বন্দ্বে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা সান মারিনো—বিশ্বের প্রাচীনতম প্রজাতন্ত্রের এক অনন্য গল্প মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন বিদ্যুতের মূল্যবৃদ্ধি; কার্যকর জুন থেকেই বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন মার্কিন শুল্ক প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী শিশু রামিসা হত্যা মামলা: আদালতে অপরাধ স্বীকার সোহেল রানার, যুক্তিতর্ক বৃহস্পতিবার

নিজ বাসভবনে আইনজীবীর রহস্যজনক মৃত্যু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:০৭:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫
  • / 352

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ শহরে নিজ বাড়িতে এক আইনজীবীর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। সদর থানা পুলিশ তার বাড়ি থেকে ওই আইনজীবীর গলিত মরদেহ উদ্ধার করেছে।

বৃহস্পতিবার (৮ মে) দুপুরে বালুবাগান আবাসিক এলাকার ৪নং গেটের সামনের একটি বাড়ির দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন  শ্রীপুরে ট্রান্সফর্মার বিস্ফোরণ: দগ্ধ ইয়াসিনের মৃত্যু

গলিত মরদেহ উদ্ধার হওয়া ওই আইনজীবীর নাম মইনুল বারি জুয়েল (৪৮)। তিনি শহরের বালুবাগান মহল্লার মৃত ইউসুফ আলী বিশ্বাসের ছেলে।

জানা যায়, সকালে দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে দুর্গন্ধের উৎস খুঁজে বের করে জুয়েলের বাড়ির দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই বাড়িতে একা থাকতেন জুয়েল। কয়েকদিন আগে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তিনি কীভাবে মারা গেছেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

মৃত মইনুল বারি জুয়েলের বোন শামিমা নাজনিন বলেন, আমার ছোট ভাই ট্যাক্সের আইনজীবী ছিলেন এবং ঢাকায় প্র্যাকটিস করতেন। সাড়ে চার বছর আগে ঢাকা থেকে বাড়িতে চলে আসেন। এরপর চার বছর আগে আমার বাবা মারা যান এবং সাত মাস আগে আমার মা মারা যান। এছাড়া আমার ভাই ও ভাবির অনেক আগে ডিভোর্স হয়ে যায়। তাদের একমাত্র মেয়ে ঢাকায় পড়াশোনা করে। তাই আমার ভাই বাড়িতে একাই থাকতেন এবং একাকিত্ব জীবনযাপন করতেন। গত কয়েকদিন থেকে আমার ভাইকে ফোন করছি কিন্তু সে ফোন ধরছে না। পরে এলাকাবাসীর কাছে খবর পেয়ে আমরা এখানে এসেছি।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি মতিউর রহমান গণমাধ্যামকে বলেন, তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ছাড়াও মৃত্যুর রহস্য নিশ্চিত হতে সিআইডির একটি দল আলামত সংগ্রহ করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

নিজ বাসভবনে আইনজীবীর রহস্যজনক মৃত্যু

আপডেট সময় ০১:০৭:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫

চাঁপাইনবাবগঞ্জ শহরে নিজ বাড়িতে এক আইনজীবীর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। সদর থানা পুলিশ তার বাড়ি থেকে ওই আইনজীবীর গলিত মরদেহ উদ্ধার করেছে।

বৃহস্পতিবার (৮ মে) দুপুরে বালুবাগান আবাসিক এলাকার ৪নং গেটের সামনের একটি বাড়ির দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন  গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুই বছরের শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৬২