ঢাকা ১২:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

কোটচাঁদপুরে ট্রেনে অভিযান, ৩ কোটির হেরোইন উদ্ধার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:১৭:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
  • / 452

ছবি সংগৃহীত

মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন সদর থেকে একটি বিশেষ দল কোটচাঁদপুর রেলস্টেশনে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

আরও পড়ুন  বিশ্বকাপ অভিযান শুরু স্পেনের, প্রথম ম্যাচে প্রতিপক্ষ কেপ ভার্দে

অভিযান চলাকালে কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের ‘ছ’ নম্বর বগির ৫ ও ৬ নম্বর সিটের ওপরের রেলিংয়ের পাশে ফেলে রাখা একটি স্কুল ব্যাগ থেকে হেরোইনগুলো উদ্ধার করা হয়। ব্যাগটি সন্দেহজনক মনে হওয়ায় তল্লাশি চালিয়ে ওই বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়। জব্দকৃত হেরোইনের ওজন ২ কেজি ৩২ গ্রাম এবং এর আনুমানিক বাজারমূল্য ৩ কোটি টাকারও বেশি বলে জানায় বিজিবি।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, উদ্ধারকৃত মাদকের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে হেরোইনগুলো ধ্বংস করা হবে।

মাদক পাচারের নতুন কৌশল হিসেবে ট্রেনকে ব্যবহার করা হচ্ছে বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানায় বিজিবি। এলাকার সাধারণ মানুষও মাদকের বিরুদ্ধে এমন অভিযানকে স্বাগত জানিয়েছে এবং বিজিবির ভূমিকায় সন্তোষ প্রকাশ করেছে।

দেশব্যাপী মাদক নির্মূল অভিযানের অংশ হিসেবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তারা জানান, মাদক পাচারে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।

বিজিবির এই সফল অভিযানে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মাদকবিরোধী এ ধরনের কার্যক্রম নিয়মিত চালানোর দাবি জানিয়েছেন সচেতন মহল।

নিউজটি শেয়ার করুন

কোটচাঁদপুরে ট্রেনে অভিযান, ৩ কোটির হেরোইন উদ্ধার

আপডেট সময় ১২:১৭:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন সদর থেকে একটি বিশেষ দল কোটচাঁদপুর রেলস্টেশনে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

আরও পড়ুন  চাঁদপুরে সেনাবাহিনীর অভিযানে কিশোর গ্যাংয়ের ৫ সদস্য আটক