ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী

পাঞ্জাবে বিষাক্ত মদ পান করে ২১ জনের মর্মান্তিক মৃত্যু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৫৯:০২ পূর্বাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
  • / 535

ছবি সংগৃহীত

ভারতের পাঞ্জাব রাজ্যের অমৃতসরে মিথানল মেশানো বিষাক্ত মদ পান করে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। আহত অবস্থায় আরও ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার গভীর রাতে অমৃতসর জেলার অন্তত পাঁচটি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

জেলা প্রশাসনের এক বিবৃতিতে জানানো হয়, মৃতের সংখ্যা ক্রমেই বাড়ছে এবং এখন পর্যন্ত ২১ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ১০ জন।

আরও পড়ুন  পাঞ্জাবে জরুরি নিরাপত্তা প্রস্তুতি, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ, আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখার নির্দেশ

প্রাথমিক তদন্তে জানা গেছে, এই মদ ছিল অবৈধভাবে তৈরি ‘মুনশাইন’। ভারতে প্রতিনিয়ত এমন বিষাক্ত ও নিম্নমানের মদ তৈরির ঘটনা ঘটে, যা অনুমোদনহীনভাবে বাজারে ছড়িয়ে পড়ে। সাধারণত মদের প্রভাব বাড়াতে এতে মেশানো হয় মিথানল, যা মানবদেহে অত্যন্ত বিষক্রিয়ার সৃষ্টি করে। এতে অন্ধত্ব, লিভারের ক্ষতি এবং শেষ পর্যন্ত মৃত্যুর ঝুঁকি থাকে।

পাঞ্জাব পুলিশ এই ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে ১০ জন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে। পাশাপাশি তদন্ত জোরদার করা হয়েছে। পুলিশ জানায়, মূল অভিযুক্ত সাহেব সিং লুধিয়ানার একটি কোম্পানি থেকে মিথানল সংগ্রহ করেছিল। এই চক্রের মাধ্যমে বিষাক্ত মদ তৈরি ও সরবরাহ করা হয়েছে।

ঘটনার প্রেক্ষিতে প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে। দায়িত্বে গাফিলতির অভিযোগে মাজিথা মহকুমার ডিএসপি অমোলক সিং এবং স্থানীয় স্টেশন হাউস অফিসার অবতার সিংকে বরখাস্ত করা হয়েছে।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান এক বিবৃতিতে বলেন, “এ ধরনের অপরাধ যারা করেছে, তাদের কাউকেই রেহাই দেওয়া হবে না। দায়ীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।” তিনি আরও জানান, সরকার ইতিমধ্যে একটি বিশেষ তদন্ত দল গঠন করেছে।

উল্লেখ্য, এটি ভারতে মুনশাইন বিষক্রিয়ায় মৃত্যুর একাধিক ঘটনার মধ্যে সর্বশেষ। গত বছর দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যে এমনই একটি ঘটনায় ৫৩ জন প্রাণ হারিয়েছিলেন।

বিশেষজ্ঞদের মতে, দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে কমদামি মদপান একটি সাধারণ প্রবণতা। এ সুযোগেই বেআইনি মদ উৎপাদকরা বাজারে ছড়িয়ে দেয় প্রাণঘাতী এসব পণ্য। প্রশাসনের কঠোর নজরদারির পাশাপাশি জনসচেতনতা বাড়ানো না গেলে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকানো সম্ভব নয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

নিউজটি শেয়ার করুন

পাঞ্জাবে বিষাক্ত মদ পান করে ২১ জনের মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় ১০:৫৯:০২ পূর্বাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫

ভারতের পাঞ্জাব রাজ্যের অমৃতসরে মিথানল মেশানো বিষাক্ত মদ পান করে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। আহত অবস্থায় আরও ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার গভীর রাতে অমৃতসর জেলার অন্তত পাঁচটি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

জেলা প্রশাসনের এক বিবৃতিতে জানানো হয়, মৃতের সংখ্যা ক্রমেই বাড়ছে এবং এখন পর্যন্ত ২১ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ১০ জন।

আরও পড়ুন  কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনের মর্মান্তিক মৃত্যু