ঢাকা ১০:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

মানবিক করিডোর নিয়ে যুদ্ধে জড়িয়ে পড়ার শঙ্কা বললেন হাফিজ উদ্দিন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:০৮:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫
  • / 539

ছবি সংগৃহীত

মানবিক করিডোর নিয়ে জনগণ ও রাজনৈতিক দল অন্ধকারে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদ। সেইসঙ্গে করিডোরের কারণে যুদ্ধে জড়িয়ে পড়ার শঙ্কাও প্রকাশ করেন তিনি। মঙ্গলবার (১৩ মে) জাতীয় প্রেসক্লাবে গোলটেবিল বৈঠকে তিনি এমন শঙ্কার কথা জানান।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, কোন আগ্রাসনের সাথে জড়িত না হয়ে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এ সময় অন্তবর্তীকালীন সরকারের সমালোচনা করে বলেন, এই দুর্বল সরকারের পেছনে জনগণ নেই। সেইসাথে রাজনৈতিক দলগুলো নির্বাচন চাইলেও সরকার এখনও নির্বাচনের পথে যায়নি বলেও অভিযোগ করেন তিনি।

আরও পড়ুন  বঙ্গভবন থেকে বিদায় নিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন

অপরদিকে, গোলটেবিলে শেখ হাসিনা সরকারের ভারতের সাথে করা নদী চুক্তির কঠোর সমালোচনা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, পরিবেশের ক্ষতি হবে জেনেও এমন চুক্তি করায় ভয়ংকর প্রাকৃতিক বিপর্যয়ে পড়েছে বাংলাদেশে।

নিউজটি শেয়ার করুন

মানবিক করিডোর নিয়ে যুদ্ধে জড়িয়ে পড়ার শঙ্কা বললেন হাফিজ উদ্দিন

আপডেট সময় ০৫:০৮:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫