ঢাকা ০৬:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
রামেক হাসপাতালে রোগীদের ভোগান্তি কমাতে বসছে একক ‘অ্যাম্বুলেন্স সেন্টার’ বিদ্যুৎ-গ্যাস সংকটের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত

এল ক্লাসিকোর রোমাঞ্চে বার্সেলোনার জয়, শিরোপার আরও কাছে কাতালানরা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৪০:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫
  • / 580

ছবি: সংগৃহীত

লা লিগার শিরোপা লড়াইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে রোববার রাতে দুর্দান্ত এক জয় তুলে নিল বার্সেলোনা। ঘরের মাঠ অলিম্পিক স্টেডিয়ামে রিয়াল মাদ্রিদকে ৪-৩ গোলে হারিয়ে শিরোপার দৌড়ে অনেকটাই এগিয়ে গেল কাতালানরা। হ্যান্সি ফ্লিকের অধীনে এটি ছিল চলতি মৌসুমে টানা চতুর্থ এল ক্লাসিকো জয়। ফলে ১৯৮২-৮৩ মৌসুমের পর এই প্রথম এক ক্যালেন্ডার বছরে চার এল ক্লাসিকোর সবকটিতে হারের লজ্জা পেল লস ব্লাঙ্কোসরা।

রুদ্ধশ্বাস এই ম্যাচে শুরু থেকেই ছিল উত্তেজনা। পঞ্চম মিনিটেই পেনাল্টি থেকে গোল করে রিয়ালকে এগিয়ে দেন কিলিয়ান এমবাপ্পে। ১৪ মিনিটে আবারও গোল করে ব্যবধান দ্বিগুণ করেন এই ফরাসি তারকা। এর মাধ্যমে রিয়ালের হয়ে অভিষেক মৌসুমে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড নিজের করে নেন এমবাপ্পে, পেছনে ফেলেন কিংবদন্তি ইবান সামোরানোকে।

আরও পড়ুন  সাহসী লড়াইয়েও বার্সার সেমিতে উঠা থামাতে পারল না ডর্টমুন্ড 

তবে প্রথমার্ধের বাকি সময়টা এককভাবে দাপট দেখায় বার্সেলোনা। ১৯ মিনিটে কর্নার থেকে হেডে গোল করেন এরিক গার্সিয়া। এরপর ৩২ মিনিটে সমতা ফেরান লামিনে ইয়ামাল। দুই মিনিট পর পেদ্রির পাস থেকে দলকে এগিয়ে দেন রাফিনহা। বিরতির আগে রিয়াল ডিফেন্ডার লুকাস ভাজকেজের ভুলে বল কেড়ে ফেরান তোরেসের সঙ্গে জুটি বেঁধে রাফিনহা নিজের দ্বিতীয় গোলটি করেন। রিয়ালের বিপক্ষে চলতি মৌসুমে এ নিয়ে পাঁচটি গোল করলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

দ্বিতীয়ার্ধে রিয়াল কোচ আনচেলত্তি পরিবর্তন আনলেও কাঙ্ক্ষিত ফল আনতে পারেননি। ইয়ামালের একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। অন্যদিকে এমবাপ্পের হ্যাটট্রিকের পরেও রিয়াল ফেরার পথ খুঁজে পায়নি।

এই জয়ে ৩৫ ম্যাচে ২৬ জয় ও ৮২ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছে বার্সা। সমান ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল। বাকি তিন ম্যাচে একটি জয় পেলেই লা লিগার শিরোপা পুনরুদ্ধারের সম্ভাবনা জাগছে কাতালানদের সামনে। শেষবার ২০২২-২৩ মৌসুমে লিগ শিরোপা জিতেছিল বার্সেলোনা।

এই এল ক্লাসিকো শুধু ফলাফলের জন্যই নয়, রোমাঞ্চ, রেকর্ড ও নাটকীয়তার দিক থেকেও লা লিগার ইতিহাসে স্মরণীয় হয়ে থাকল।

নিউজটি শেয়ার করুন

এল ক্লাসিকোর রোমাঞ্চে বার্সেলোনার জয়, শিরোপার আরও কাছে কাতালানরা

আপডেট সময় ১০:৪০:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫

লা লিগার শিরোপা লড়াইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে রোববার রাতে দুর্দান্ত এক জয় তুলে নিল বার্সেলোনা। ঘরের মাঠ অলিম্পিক স্টেডিয়ামে রিয়াল মাদ্রিদকে ৪-৩ গোলে হারিয়ে শিরোপার দৌড়ে অনেকটাই এগিয়ে গেল কাতালানরা। হ্যান্সি ফ্লিকের অধীনে এটি ছিল চলতি মৌসুমে টানা চতুর্থ এল ক্লাসিকো জয়। ফলে ১৯৮২-৮৩ মৌসুমের পর এই প্রথম এক ক্যালেন্ডার বছরে চার এল ক্লাসিকোর সবকটিতে হারের লজ্জা পেল লস ব্লাঙ্কোসরা।

রুদ্ধশ্বাস এই ম্যাচে শুরু থেকেই ছিল উত্তেজনা। পঞ্চম মিনিটেই পেনাল্টি থেকে গোল করে রিয়ালকে এগিয়ে দেন কিলিয়ান এমবাপ্পে। ১৪ মিনিটে আবারও গোল করে ব্যবধান দ্বিগুণ করেন এই ফরাসি তারকা। এর মাধ্যমে রিয়ালের হয়ে অভিষেক মৌসুমে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড নিজের করে নেন এমবাপ্পে, পেছনে ফেলেন কিংবদন্তি ইবান সামোরানোকে।

আরও পড়ুন  ভিএআর বিভ্রাটে বিতর্ক, ইয়ামালের গোলে ড্রয়ে রক্ষা পেল বার্সেলোনা