ঢাকা ০৭:২৫ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
‘আপনি দয়া করে সাবধান থাকবেন’, তারেক রহমানকে মির্জা আব্বাস স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেপ্তার ৬ ইরান যুদ্ধের তথ্য ফাঁস, পেন্টাগনে ৫০ জনের পলিগ্রাফ পরীক্ষা ‘মায়ের মূর্ত প্রতীক’ খালেদা জিয়া: ভূমিমন্ত্রী কবর থেকে মরদেহ তুলে অন্যত্র দাফন, শামীমের মরদেহ দাফন হলো তিনবার কিছু রাজনৈতিক দল অরাজকতা পাঁয়তারা চেষ্টা করছে: প্রধানমন্ত্রী সিডনিতে শাবনূর-তাসকিনের জমজমাট বারবিকিউ আড্ডা এক্সপ্রেসওয়েতে মরদেহ; মেয়ের বিয়ের টাকা নিয়ে ঢাকায় ফিরছিলেন ইসমাইল রংপুর মেডিকেলে এক মাসে কাটবে আইসিইউ সংকট: ত্রাণমন্ত্রী নৌকা থেকে পড়া ছেলেকে উদ্ধার করতে গিয়ে বাবার মৃত্যু

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘শক্তি’-র সম্ভাবনা, খুলনা-পশ্চিমবঙ্গ উপকূল সবচেয়ে ঝুঁকিতে

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:২৭:২০ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫
  • / 535

ছবি সংগৃহীত

বঙ্গোপসাগরে তৈরি হতে যাচ্ছে একটি শক্তিশালী ঘূর্ণিঝড়, যার সম্ভাব্য নাম ‘শক্তি’। এই নামটি প্রস্তাব করেছে শ্রীলঙ্কা। আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, ২৩ থেকে ২৮ মে’র মধ্যে এই ঘূর্ণিঝড়টি সৃষ্টি হতে পারে।

আরও পড়ুন  অবৈধ অনুপ্রবেশের অভিযোগে পশ্চিমবঙ্গে ১৪ বাংলাদেশি গ্রেপ্তার

বাংলাদেশ ও ভারতের আবহাওয়া সংস্থা বলছে, ঘূর্ণিঝড় ‘শক্তি’ ২৪ থেকে ২৬ মে’র মধ্যে ভারতের ওড়িশা ও বাংলাদেশের চট্টগ্রাম উপকূলের মধ্যবর্তী কোনো এলাকায় আঘাত হানতে পারে। তবে অধিক সম্ভাবনা রয়েছে এটি বাংলাদেশের খুলনা বিভাগ ও ভারতের পশ্চিমবঙ্গ উপকূলের দিকে অগ্রসর হবে।

আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ জানান, এখনও ঘূর্ণিঝড়টি সৃষ্টি হয়নি, তবে বঙ্গোপসাগরের বর্তমান পরিবেশ ঘূর্ণিঝড় সৃষ্টির জন্য অত্যন্ত অনুকূল। ফলে আগামী কয়েকদিনের মধ্যে এটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এমন পরিস্থিতিতে আবহাওয়া অধিদফতর ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ সবাইকে আগাম সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে। উপকূলীয় এলাকার জনগণকে আগেই প্রস্তুত থাকতে বলা হয়েছে।

ঘূর্ণিঝড়টি যদি বাংলাদেশের দিকে অগ্রসর হয়, তাহলে উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া, প্রবল জলোচ্ছ্বাস এবং ভারী বৃষ্টিপাত দেখা দিতে পারে। এতে ক্ষতিগ্রস্ত হতে পারে জনজীবন, কৃষি, ও অবকাঠামো। ফলে সরকার ও স্থানীয় প্রশাসন ইতোমধ্যে প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু করেছে।

বিশেষজ্ঞদের মতে, মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে উপকূলে নিরাপদে ফিরিয়ে আনার নির্দেশনা শিগগিরই জারি হতে পারে। পাশাপাশি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখার এবং জনসাধারণকে সেখানে সরিয়ে নেওয়ার জন্যও পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।

তবে এখনো ঘূর্ণিঝড় ‘শক্তি’ সম্পর্কে চূড়ান্ত সতর্কতা জারি হয়নি। আবহাওয়া অধিদফতর প্রতিনিয়ত পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজন হলে পরবর্তী সময় বিস্তারিত তথ্য জানানো হবে।

উপকূলবাসীকে এখন থেকেই সতর্ক ও প্রস্তুত থাকার পরামর্শ দেওয়া হয়েছে, যেন হঠাৎ দুর্যোগে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমিয়ে আনা যায়।

নিউজটি শেয়ার করুন

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘শক্তি’-র সম্ভাবনা, খুলনা-পশ্চিমবঙ্গ উপকূল সবচেয়ে ঝুঁকিতে

আপডেট সময় ০৩:২৭:২০ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫

বঙ্গোপসাগরে তৈরি হতে যাচ্ছে একটি শক্তিশালী ঘূর্ণিঝড়, যার সম্ভাব্য নাম ‘শক্তি’। এই নামটি প্রস্তাব করেছে শ্রীলঙ্কা। আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, ২৩ থেকে ২৮ মে’র মধ্যে এই ঘূর্ণিঝড়টি সৃষ্টি হতে পারে।

আরও পড়ুন  বঙ্গোপসাগরের লঘুচাপে উপকূলে বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা