০৮:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬
শিরোনাম :
‘বাংলাদেশের পাশে আছে পাকিস্তান, বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলবে না দল: পাকিস্তান স্পিকার না থাকায় এমপিদের শপথ পড়াবেন কে, জেনে নিন বিশ্বে ৭২ শতাংশ মানুষ স্বৈরাচারী শাসনের অধীনে আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানো মামলার রায় আজ দ্বিতীয়বারের মতো বাবা হলেন জিয়াউল হক পলাশ ভোট কারচুপির ছক? জামায়াত নেতার নির্দেশে সিল তৈরি—মামলা ও বহিষ্কারে উত্তাল রাজনীতি যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যে ভূগর্ভস্থ নতুন ক্ষেপণাস্ত্র ঘাঁটি প্রকাশ করল ইরান সৌদি লিগের ভেতরের টানাপোড়েন, ম্যাচ বয়কট করলেন রোনালদো জামায়াত আমিরের এক্স ‘হ্যাকড’: গ্রেপ্তার নিয়ে পুলিশের ভেতরে দ্বিমত যুব বিশ্বকাপ সেমিফাইনালে আফগানিস্তানের বিদায়, ফয়সালের ঐতিহাসিক সেঞ্চুরি কীর্তি

কুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:১৪:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
  • / 166

ছবি সংগৃহীত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) পুকুরে গোসল করতে নেমে শান্তুনু কর্মকার (২৩) নামের এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের খানজাহান আলী হল সংলগ্ন পুকুরে এ ঘটনা ঘটে।

নিহত শান্তুনু কুয়েটের ২৩তম ব্যাচের ম্যাটারিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী। তিনি ঢাকার রাজারডেউরি এলাকার সুকুমার চন্দ্র কর্মকারের ছেলে।

প্রত্যক্ষদর্শী সহপাঠীরা জানান, বিকেল সোয়া ৩টার দিকে শান্তুনু বন্ধুদের সঙ্গে খানজাহান আলী হলের পাশে পুকুরে গোসল করতে নামেন। কিছুক্ষণ পর তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বিষয়টি বুঝতে পেরে সহপাঠীরা এবং বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা তৎক্ষণাৎ খোঁজাখুঁজি শুরু করেন। তবে অনেক চেষ্টা করেও তাকে খুঁজে পাওয়া যায়নি।

পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযানে অংশ নেয়। তারা শান্তুনুকে অচেতন অবস্থায় পানি থেকে উদ্ধার করে। সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসার পর দ্রুত খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) আবুল বাসার মোহাম্মাদ আতিকুর রহমান সাংবাদিকদের বলেন, “মৃত শিক্ষার্থীর মরদেহ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”

শান্তুনুর আকস্মিক মৃত্যুতে বিশ্ববিদ্যালয়জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠী ও শিক্ষকদের চোখে অশ্রু, ক্যাম্পাসজুড়ে নেমে এসেছে স্তব্ধতা।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

কুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় ০৭:১৪:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫