ঢাকা ০২:৪২ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

ভবন নির্মাণে নিরাপত্তা ও পরিবেশবান্ধবতার ওপর জোর বাড়াতে হবে: গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:০৬:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
  • / 500

ছবি সংগৃহীত

রাজধানীতে ভবন নিরাপত্তা, পরিবেশবান্ধব নকশা ও দুর্যোগসহনশীলতা বিষয়ে জনসচেতনতা বাড়াতে একটি গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৬ মে) হোটেল সোনারগাঁওয়ে রাজউক ও জাইকার যৌথ আয়োজনে “ভবনসংক্রান্ত দুর্যোগের (ভূমিকম্প ও অগ্নি) ঝুঁকি প্রশমনে জনসচেতনতা বৃদ্ধি” শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তী সরকারের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। তিনি বলেন, “প্রতিটি ভবন হতে হবে নিরাপদ, পরিবেশবান্ধব ও দুর্যোগ সহনশীল। রাজউককে তার দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।”

আরও পড়ুন  শেখ হাসিনার বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমকে ফের সতর্ক করলেন তথ্যবিষয়ক উপদেষ্টা

তিনি ভবন নির্মাণ পর্যায়ে তদারকি ও গুণগতমান নিশ্চিত করতে দক্ষ ও আধুনিক পর্যবেক্ষণ ব্যবস্থার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তার মতে, নির্মাণ পর্যায়ে গাফিলতির কারণেই আগুন লাগা বা কাঠামোগত বিপর্যয়ের ঘটনা ঘটে থাকে। এজন্য ভবন মালিক, প্রকৌশলী, স্থপতি ও ঠিকাদারদের সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

সেমিনারে সভাপতিত্ব করেন রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম।

সচিব বলেন, “স্টেকহোল্ডাররা যদি আইন না মানে, তাহলে কঠিন আইন করেও নিরাপদ নগর নিশ্চিত করা সম্ভব নয়। আমাদের সমাজে আইন না মানার সংস্কৃতি রয়েছে, বিশেষ করে প্রভাবশালীদের মধ্যে এই প্রবণতা বেশি।” তিনি রাজউকের কর্মকর্তাদের অসহায় অবস্থানের কথাও তুলে ধরেন, কারণ অনেক সময় আইন প্রয়োগে বাধা আসে।

রাজউক চেয়ারম্যান বলেন, “নকশাবহির্ভূত ভবনের বিরুদ্ধে রাজউকের অভিযান চলছে এবং জনগণ এসব অভিযানে সহযোগিতা করছে।”

জাইকার প্রতিনিধি কবুতা অনুষ্ঠানে “ইমপ্রুভমেন্ট অব ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন কোয়ালিটি ফর রেজিলিয়েন্স অব প্রাইভেট বিল্ডিং (DCQR)” প্রকল্পের রূপরেখা উপস্থাপন করেন।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. রাকিব আহসান। স্বাগত বক্তব্য দেন রাজউকের সদস্য (উন্নয়ন) মো. হারুন-অর-রশীদ।

দিনব্যাপী এ সেমিনারে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, রাজউক, সিটি করপোরেশন, ফায়ার সার্ভিস, রিহ্যাব, স্থপতি, প্রকৌশলী, নগর পরিকল্পনাবিদসহ বিভিন্ন সংস্থার কর্মকর্তা ও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

ভবন নির্মাণে নিরাপত্তা ও পরিবেশবান্ধবতার ওপর জোর বাড়াতে হবে: গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা

আপডেট সময় ০৭:০৬:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫

রাজধানীতে ভবন নিরাপত্তা, পরিবেশবান্ধব নকশা ও দুর্যোগসহনশীলতা বিষয়ে জনসচেতনতা বাড়াতে একটি গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৬ মে) হোটেল সোনারগাঁওয়ে রাজউক ও জাইকার যৌথ আয়োজনে “ভবনসংক্রান্ত দুর্যোগের (ভূমিকম্প ও অগ্নি) ঝুঁকি প্রশমনে জনসচেতনতা বৃদ্ধি” শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তী সরকারের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। তিনি বলেন, “প্রতিটি ভবন হতে হবে নিরাপদ, পরিবেশবান্ধব ও দুর্যোগ সহনশীল। রাজউককে তার দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।”

আরও পড়ুন  বিশ্বজুড়ে পারস্পরিক আস্থা হুমকির মুখে: নিক্কেই ফোরামে প্রধান উপদেষ্টা