ঢাকা ১১:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ

বাংলাদেশ-ইতালি সম্পর্ক নতুন উচ্চতায়, সফর শেষে যৌথ সহযোগিতার অঙ্গীকার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৪৯:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
  • / 409

ছবি সংগৃহীত

ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী এইচ ই মাত্তেও পিয়ান্তেদোসি ৫ ও ৬ মে দুই দিনের সরকারি সফরে বাংলাদেশে অবস্থান করেন। সফরকালীন সময় তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এছাড়াও তিনি আইন, পররাষ্ট্র, প্রবাসী কল্যাণ, স্বরাষ্ট্র এবং কৃষি বিষয়ক উপদেষ্টাদের সঙ্গে একাধিক দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করেন।

এই সফরে বাংলাদেশ ও ইতালির মধ্যে নিরাপত্তা, অভিবাসন, ভিসা প্রক্রিয়া সহজীকরণ, প্রবাসীদের সুরক্ষা এবং অর্থনৈতিক অংশীদারিত্ব নিয়ে বিস্তৃত আলোচনা হয়। সবচেয়ে তাৎপর্যপূর্ণ অর্জন হিসেবে, ‘মাইগ্রেশন অ্যান্ড মোবিলিটি’ বিষয়ক একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। এই সমঝোতার আওতায় বৈধ শ্রম অভিবাসন, দক্ষতা উন্নয়ন এবং মানব পাচার রোধে যৌথ উদ্যোগ গ্রহণ করা হবে।

আরও পড়ুন  বাংলাদেশ-আলজেরিয়া বাণিজ্য বাড়াতে যৌথ উদ্যোগের আহ্বান

বৈঠকগুলোতে ইতালি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক সংস্কার কার্যক্রমে পূর্ণ সমর্থন জানায়। একইসঙ্গে, প্রবাসী বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া আরও দ্রুত ও সহজ করার বিষয়টি গুরুত্ব সহকারে আলোচিত হয়।

দুই দেশের পক্ষ থেকেই অপরাধ দমন, নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি এবং যৌথ কার্যকরী কমিটি গঠনের বিষয়ে একমত পোষণ করা হয়। এতে ভবিষ্যতে বিভিন্ন ক্ষেত্রে সমন্বিত কার্যক্রম বাস্তবায়নের পথ সুগম হবে বলে ধারণা করা হচ্ছে।

সফরের শেষ দিনে, উভয় দেশ পারস্পরিক সম্পর্ক আরও শক্তিশালী এবং গভীর করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করে। ইতালির স্বরাষ্ট্রমন্ত্রীর সফরের মধ্য দিয়ে দুই দেশের মধ্যকার কূটনৈতিক ও কর্মক্ষেত্রভিত্তিক সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে। আলোচনা সূত্রে জানা যায়, অদূর ভবিষ্যতেই ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বাংলাদেশ সফর করতে পারেন, যা এই সম্পর্ককে আরও গভীরতর করবে।

এই সফরের মাধ্যমে বাংলাদেশ-ইতালি সম্পর্কের এক নতুন দিগন্ত উন্মোচিত হলো বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশ-ইতালি সম্পর্ক নতুন উচ্চতায়, সফর শেষে যৌথ সহযোগিতার অঙ্গীকার

আপডেট সময় ০৩:৪৯:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫

ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী এইচ ই মাত্তেও পিয়ান্তেদোসি ৫ ও ৬ মে দুই দিনের সরকারি সফরে বাংলাদেশে অবস্থান করেন। সফরকালীন সময় তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এছাড়াও তিনি আইন, পররাষ্ট্র, প্রবাসী কল্যাণ, স্বরাষ্ট্র এবং কৃষি বিষয়ক উপদেষ্টাদের সঙ্গে একাধিক দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করেন।

এই সফরে বাংলাদেশ ও ইতালির মধ্যে নিরাপত্তা, অভিবাসন, ভিসা প্রক্রিয়া সহজীকরণ, প্রবাসীদের সুরক্ষা এবং অর্থনৈতিক অংশীদারিত্ব নিয়ে বিস্তৃত আলোচনা হয়। সবচেয়ে তাৎপর্যপূর্ণ অর্জন হিসেবে, ‘মাইগ্রেশন অ্যান্ড মোবিলিটি’ বিষয়ক একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। এই সমঝোতার আওতায় বৈধ শ্রম অভিবাসন, দক্ষতা উন্নয়ন এবং মানব পাচার রোধে যৌথ উদ্যোগ গ্রহণ করা হবে।

আরও পড়ুন  চীনে অনুষ্ঠিত পেশাদার যোগাযোগ ও জরুরি শিল্প প্রদর্শনী