ঢাকা ১০:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
শিরোনাম :

গাজীপুরে ট্রাকচাপায় নারী শ্রমিক নিহত, মহাসড়ক অবরোধে তীব্র যানজট

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:০৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
  • / 302

ছবি সংগৃহীত

গাজীপুর মহানগরের হারিকেন এলাকায় দ্রুতগতির ট্রাকচাপায় এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতের মৃত্যুর প্রতিবাদে সহকর্মী শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করলে সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায় এবং উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে কাজে যাওয়ার সময় হারিকেন বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন ওই নারী শ্রমিক। এ সময় দ্রুতগতির একটি ট্রাক তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা না গেলেও তিনি ইন্টারলুপ বিডি নামক একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন বলে জানা গেছে।

আরও পড়ুন  ব্রাজিলে মাদকবিরোধী অভিযানে নিহত কমপক্ষে ৬০ জন

দুর্ঘটনার পরপরই আশপাশের শ্রমিক ও সাধারণ মানুষ ঘটনাস্থলে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। তাঁরা নিহত শ্রমিকের মৃত্যুর প্রতিবাদ জানিয়ে মহাসড়কে অবস্থান নেন এবং যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেন। এতে করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়েন অফিসগামী যাত্রী ও পরিবহন চালকেরা।

ঘটনাস্থলে দায়িত্ব পালনরত গাজীপুর মহানগর গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ বলেন, “গার্মেন্টস কারখানার একজন নারী শ্রমিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। আমরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি। শ্রমিকদের সঙ্গে কথা বলা হচ্ছে যাতে সড়ক দ্রুত স্বাভাবিক করা যায়।”

এদিকে দুর্ঘটনায় নিহত শ্রমিকের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন সহকর্মীরা এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ী চালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিক্ষোভ অব্যাহত রয়েছে এবং যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে বলে জানা গেছে। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে শ্রমিকদের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

গাজীপুরে ট্রাকচাপায় নারী শ্রমিক নিহত, মহাসড়ক অবরোধে তীব্র যানজট

আপডেট সময় ০৩:০৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫

গাজীপুর মহানগরের হারিকেন এলাকায় দ্রুতগতির ট্রাকচাপায় এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতের মৃত্যুর প্রতিবাদে সহকর্মী শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করলে সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায় এবং উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে কাজে যাওয়ার সময় হারিকেন বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন ওই নারী শ্রমিক। এ সময় দ্রুতগতির একটি ট্রাক তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা না গেলেও তিনি ইন্টারলুপ বিডি নামক একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন বলে জানা গেছে।

আরও পড়ুন  শেরপুরে গারো পাহাড়ে আবারও হাতির আক্রমণ, নিহত ২