ঢাকা ০৯:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

ফিরোজায় পৌঁছেছেন খালেদা জিয়া, পথে পথে নেতাকর্মীদের উচ্ছাস, উদ্দীপনা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৫৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
  • / 486

ছবি সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চার মাস পর দেশে ফিরেছেন। মঙ্গলবার (৬ মে) দুপুর ১টা ২৫ মিনিটে রাজধানীর গুলশানের ফিরোজা বাসভবনে পৌঁছান তিনি। তার দেশে ফেরা উপলক্ষে দলের নেতাকর্মীদের মধ্যে দেখা গেছে উৎসাহ ও স্বস্তির প্রকাশ।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুল্যান্সে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। দীর্ঘ চিকিৎসা ও পারিবারিক সময় কাটিয়ে লন্ডন থেকে দেশে ফেরেন খালেদা জিয়া।

আরও পড়ুন  শহীদ মিনারে ফুল দিতে যাওয়ার পথে আ.লীগের ৬ নেতাকর্মী আটক

তার সঙ্গে একই ফ্লাইটে দেশে ফিরেছেন পুত্রবধূ ডা. জোবাইদা রহমান ও প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শার্মিলা রহমান। এছাড়াও ছিলেন লন্ডনে চিকিৎসা সংক্রান্ত মেডিক্যাল বোর্ডের সদস্য, যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক এবং সাধারণ সম্পাদক কায়সার এম আহমেদ।

বিমানবন্দর থেকে বেলা ১১টা ২৫ মিনিটে খালেদা জিয়ার গাড়িবহর রওনা হয় গুলশানের উদ্দেশে। পথে পথে নেতাকর্মীরা দলীয় পতাকা ও জাতীয় পতাকা নিয়ে দাঁড়িয়ে তাকে শুভেচ্ছা জানান। ঢাকাসহ আশপাশের এলাকা থেকে আসা নেতাকর্মীদের উপস্থিতিতে সড়কের বিভিন্ন স্থানে তৈরি হয় মানবপ্রাচীরের মতো দৃশ্য।

দলীয় নেতাকর্মীদের ভাষ্য অনুযায়ী, বেগম জিয়ার দেশে ফেরা দলের জন্য এক ধরনের প্রেরণা। তার কিছুটা সুস্থ হয়ে ফেরা বিএনপির রাজনীতিতে নতুন গতিবেগ আনবে বলে মনে করছেন নেতারা। তারা আশা করছেন, খালেদা জিয়া আবারও রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন।

লন্ডনে কাটানো চার মাসে তিনি উন্নত চিকিৎসা গ্রহণ করেছেন এবং পরিবার-পরিজনের সান্নিধ্যে ছিলেন। দেশে ফেরার পর আপাতত কিছুদিন বিশ্রামে থাকবেন বলে জানা গেছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ নেতারা বেগম জিয়ার আগমনকে ‘গণতন্ত্র পুনরুদ্ধারের পথে আশার আলো’ হিসেবে দেখছেন। নেতাকর্মীদের মতে, তার উপস্থিতি রাজনীতিতে নতুন করে গতিশীলতা তৈরি করবে।

দেশজুড়ে বেগম জিয়ার ফিরে আসাকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। দলীয় কার্যালয় ও সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে ব্যাপক আলোচনা চলছে।

নিউজটি শেয়ার করুন

ফিরোজায় পৌঁছেছেন খালেদা জিয়া, পথে পথে নেতাকর্মীদের উচ্ছাস, উদ্দীপনা

আপডেট সময় ০২:৫৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চার মাস পর দেশে ফিরেছেন। মঙ্গলবার (৬ মে) দুপুর ১টা ২৫ মিনিটে রাজধানীর গুলশানের ফিরোজা বাসভবনে পৌঁছান তিনি। তার দেশে ফেরা উপলক্ষে দলের নেতাকর্মীদের মধ্যে দেখা গেছে উৎসাহ ও স্বস্তির প্রকাশ।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুল্যান্সে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। দীর্ঘ চিকিৎসা ও পারিবারিক সময় কাটিয়ে লন্ডন থেকে দেশে ফেরেন খালেদা জিয়া।

আরও পড়ুন  রায়পুরে স্বেচ্ছাসেবকদল কর্মী হত্যায় বিএনপি নেতাকর্মীসহ ১৪ জন গ্রেপ্তার