ঢাকা ০৪:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে

ভারতের পেসার মোহাম্মদ শামিকে ইমেইলে প্রাণনাশের হুমকি, ১ কোটি টাকা মুক্তিপণ দাবি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:১৭:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
  • / 415

ছবি সংগৃহীত

ভারতের তারকা পেসার মোহাম্মদ শামিকে ইমেইলের মাধ্যমে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। চলমান আইপিএল ২০২৫-এর মাঝপথে, রোববার (৪ মে) এই হুমকি পান তিনি। এ ঘটনায় উত্তরপ্রদেশের আমরোহা জেলার সাইবার ক্রাইম পুলিশ স্টেশনে একটি এফআইআর দায়ের করেছেন শামির ভাই মোহাম্মদ হাসিব।

ভারতীয় প্রভাবশালী গণমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়া জানায়, ‘রাজপুত সিনদার’ নামের এক ব্যক্তি এই হুমকি ইমেইল পাঠিয়েছেন। সেখানে শামিকে প্রাণে মারার হুমকির পাশাপাশি দাবি করা হয়েছে এক কোটি টাকা মুক্তিপণ।

আরও পড়ুন  চীন সীমান্তে ভারতের বৃহত্তম বাঁধ প্রকল্প নিয়ে উত্তেজনা, ক্ষুব্ধ স্থানীয়রা

শামির ভাই হাসিবের দায়ের করা অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির (বিএনএস) ২০২৩ সালের ৩০৮ (৪) ধারা এবং তথ্যপ্রযুক্তি (সংশোধন) আইন ২০০৮-এর ৬৬ডি ও ৬৬ই ধারায় মামলা নথিভুক্ত করেছে পুলিশ। সাইবার ক্রাইম ইউনিট ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

বর্তমানে মোহাম্মদ শামি আইপিএল ২০২৫-এ সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলছেন। চলতি মৌসুমে এখন পর্যন্ত ৯টি ম্যাচে অংশ নিয়ে ৬টি উইকেট শিকার করেছেন তিনি।

শুধু আইপিএলেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও শামির পারফরম্যান্স প্রশংসিত। ভারতের হয়ে সাম্প্রতিক চ্যাম্পিয়নস ট্রফি জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি। পাঁচ ম্যাচে ৯টি উইকেট তুলে নেন, যার মধ্যে বাংলাদেশের বিপক্ষে এক ম্যাচেই শিকার করেন ৫টি উইকেট।

শামির প্রতি এমন হুমকি প্রসঙ্গে ভারতের ক্রীড়ামহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। অনেকেই এই ঘটনার দ্রুত তদন্ত ও দোষীর কঠোর শাস্তি দাবি করেছেন। দেশের শীর্ষ নিরাপত্তা সংস্থাগুলো বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে বলে জানা গেছে।

আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্র জানিয়েছে, হুমকির উৎস শনাক্তে প্রযুক্তিগতভাবে বিশ্লেষণ শুরু হয়েছে। শিগগিরই অভিযুক্তকে শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করেছে পুলিশ।

এ ঘটনায় মোহাম্মদ শামি এখন বাড়তি নিরাপত্তা পর্যবেক্ষণে আছেন বলে জানিয়েছে তাঁর ঘনিষ্ঠ মহল।

নিউজটি শেয়ার করুন

ভারতের পেসার মোহাম্মদ শামিকে ইমেইলে প্রাণনাশের হুমকি, ১ কোটি টাকা মুক্তিপণ দাবি

আপডেট সময় ০১:১৭:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫

ভারতের তারকা পেসার মোহাম্মদ শামিকে ইমেইলের মাধ্যমে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। চলমান আইপিএল ২০২৫-এর মাঝপথে, রোববার (৪ মে) এই হুমকি পান তিনি। এ ঘটনায় উত্তরপ্রদেশের আমরোহা জেলার সাইবার ক্রাইম পুলিশ স্টেশনে একটি এফআইআর দায়ের করেছেন শামির ভাই মোহাম্মদ হাসিব।

ভারতীয় প্রভাবশালী গণমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়া জানায়, ‘রাজপুত সিনদার’ নামের এক ব্যক্তি এই হুমকি ইমেইল পাঠিয়েছেন। সেখানে শামিকে প্রাণে মারার হুমকির পাশাপাশি দাবি করা হয়েছে এক কোটি টাকা মুক্তিপণ।

আরও পড়ুন  ভারতে বাড়ছে করোনা ভাইরাস সংক্রমণ, চার দিনে আক্রান্ত ১৭শ'র বেশি