ঢাকা ১২:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন
লন্ডনে পৌঁছেছেন খালেদা জিয়া

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রায় ৮ বছর পর সম্মুখ দেখা হলো মা-ছেলের।

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৫২:৩৭ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫
  • / 290

ছবি সংগৃহীত

উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে পৌঁছানোর পর  বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্বাগত জানান তাঁর ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও পুত্রবধূ জুবাইদা রহমান। এছাড়া যুক্তরাজ‍্যে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার হযরত আলী খান বিমানবন্দরে খালেদা জিয়াকে ফুল দিয়ে স্বাগত জানান।

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি বাংলাদেশ সময় বুধবার সকাল ৯টা ১৫ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে। তার সফরসঙ্গী দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। 

আরও পড়ুন  চলতি বছরের মধ্যে নির্বাচন চায় বিএনপি

বেগম জিয়ার এই যাত্রায় তার সাথে রয়েছেন চারজন বিশেষজ্ঞ চিকিৎসক এবং প্যারামেডিকস টিম। এছাড়া খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিক্যাল বোর্ডের ছয়জন সদস্যও তার সঙ্গে গেছেন। তাদের মধ্যে রয়েছেন ডা. শাহাবুদ্দিন তালুকদার, ডা. এফ এম সিদ্দিক, ডা. নূরুদ্দিন আহমেদ, ডা. জাফর ইকবাল, ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং ডা. মোহাম্মদ আল মামুন। 

পরিবারের সদস্যদের মধ্যে খালেদা জিয়ার ছোট ছেলের স্ত্রী সৈয়দা শামিলা রহমান তার পাশে রয়েছেন। তার সঙ্গে রয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য এনামুল হক চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল এবং একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তারসহ কয়েকজন ঘনিষ্ঠ কর্মচারী।

জানা গেছে, বেগম জিয়ার এই সফরের মূল লক্ষ্য উন্নত চিকিৎসা গ্রহণ। দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থতায় ভুগতে থাকা সাবেক এই প্রধানমন্ত্রীকে চিকিৎসকদের বিশেষ নজরদারিতে রাখা হয়েছে। সূত্র জানিয়েছে, লন্ডনের একটি বিশেষায়িত হাসপাতালে তার চিকিৎসা হবে।

নিউজটি শেয়ার করুন

লন্ডনে পৌঁছেছেন খালেদা জিয়া

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রায় ৮ বছর পর সম্মুখ দেখা হলো মা-ছেলের।

আপডেট সময় ০৬:৫২:৩৭ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫

উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে পৌঁছানোর পর  বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্বাগত জানান তাঁর ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও পুত্রবধূ জুবাইদা রহমান। এছাড়া যুক্তরাজ‍্যে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার হযরত আলী খান বিমানবন্দরে খালেদা জিয়াকে ফুল দিয়ে স্বাগত জানান।

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি বাংলাদেশ সময় বুধবার সকাল ৯টা ১৫ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে। তার সফরসঙ্গী দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। 

আরও পড়ুন  দুই পুত্রবধূসহ চলতি এপ্রিলেই দেশে ফিরছেন খালেদা জিয়া