ঢাকা ১২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

খালেদা জিয়ার দেশে ফেরা একদিন পিছিয়ে, ফিরছেন ৬ মে

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:৪৪:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫
  • / 421

ছবি সংগৃহীত

লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দেশে ফেরার তারিখ একদিন পিছিয়েছে। পূর্বঘোষিত ৫ মে’র পরিবর্তে তিনি আগামী ৬ মে (মঙ্গলবার) দেশে ফিরছেন। শনিবার (৩ মে) রাতে বিএনপির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে জানানো হয়েছে, কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে খালেদা জিয়া লন্ডন থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন। বিমানে যাত্রা শুরু হবে ৫ মে, আর ঢাকায় পৌঁছাবেন মঙ্গলবার (৬ মে)। যদিও নির্দিষ্ট সময় এখনো চূড়ান্ত হয়নি, সময় নির্ধারিত হলে তা পরে জানানো হবে বলেও বিবৃতিতে উল্লেখ রয়েছে।

আরও পড়ুন  হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তার দায়িত্ব বিএনপির: মির্জা ফখরুল

এর আগে শনিবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং থেকে জানানো হয়েছিল, তিনি ৫ মে একটি সাধারণ ফ্লাইটে (বিমান বাংলাদেশ এয়ারলাইন্স) দেশে ফিরছেন। তবে পরবর্তীতে সিদ্ধান্ত পরিবর্তন করে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে ফেরার সিদ্ধান্ত নেয়া হয়। এই সিদ্ধান্তের পেছনে স্বাস্থ্যগত নিরাপত্তা ও চিকিৎসার সুবিধার বিষয়টি গুরুত্ব পেয়েছে বলে ধারণা করা হচ্ছে।

দীর্ঘদিন ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। চিকিৎসার জন্য তিনি বর্তমানে লন্ডনে অবস্থান করছেন। তার ফেরা নিয়ে রাজনৈতিক অঙ্গনে যেমন আলোচনার ঝড় বইছে, তেমনি দলীয় নেতা-কর্মীদের মধ্যেও ফিরে আসা নিয়ে তৈরি হয়েছে উদ্দীপনা।

বিএনপি সূত্র জানায়, দেশে ফেরার পর খালেদা জিয়াকে পুনরায় চিকিৎসার জন্য কিছু সময়ের জন্য হাসপাতালে রাখা হতে পারে। তবে সবকিছু নির্ভর করছে তার শারীরিক অবস্থা এবং চিকিৎসকদের পরামর্শের ওপর।

খালেদা জিয়ার দেশে ফেরার বিষয়টি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। একদিকে বিএনপি জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, অন্যদিকে দলের শীর্ষ নেত্রীর দেশে ফিরে আসা নতুন মাত্রা যোগ করবে রাজনীতিতে।

এ নিয়ে দলের নেতাকর্মীরা বলছেন, চেয়ারপারসনের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে ফেরা নিশ্চিত করতেই বিশেষ ব্যবস্থায় এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা নেয়া হয়েছে। তারা আশা প্রকাশ করছেন, খালেদা জিয়া সুস্থ অবস্থায় দেশে ফিরে দলকে সক্রিয়ভাবে নেতৃত্ব দেবেন।

নিউজটি শেয়ার করুন

খালেদা জিয়ার দেশে ফেরা একদিন পিছিয়ে, ফিরছেন ৬ মে

আপডেট সময় ০৯:৪৪:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫

লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দেশে ফেরার তারিখ একদিন পিছিয়েছে। পূর্বঘোষিত ৫ মে’র পরিবর্তে তিনি আগামী ৬ মে (মঙ্গলবার) দেশে ফিরছেন। শনিবার (৩ মে) রাতে বিএনপির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে জানানো হয়েছে, কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে খালেদা জিয়া লন্ডন থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন। বিমানে যাত্রা শুরু হবে ৫ মে, আর ঢাকায় পৌঁছাবেন মঙ্গলবার (৬ মে)। যদিও নির্দিষ্ট সময় এখনো চূড়ান্ত হয়নি, সময় নির্ধারিত হলে তা পরে জানানো হবে বলেও বিবৃতিতে উল্লেখ রয়েছে।

আরও পড়ুন  বিএনপির সংবাদ সম্মেলন আজ